১২/৩৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬১৫ - দ্বীনের জ্ঞান আল্লাহর দান

প্রকৃত মিসকীন সেই ব্যক্তি যার এতটুকু সম্পদ নেই যাতে প্রয়োজন মিটতে পারে আর তার অবস্থা দেখে বোঝাও যায় না যে তাকে সদকা করা যাবে।

দ্বীনের জ্ঞান: আল্লাহ যার মঙ্গল চান তাকে ইলম দেন

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬১৫

حديث مُعَاوِيَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هذِهِ الأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللهِ، [ص: 219] لا يَضُرُّهُمْ مَن خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ

হুমায়দ ইব্‌নু ‘আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি মু‘আবিয়াহ (রাঃ)-কে খুৎবায় বলতে শুনেছি, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ্ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ইলম দান করেন। আমি তো বিতরণকারী মাত্র, আল্লাহ্ই (জ্ঞান) দাতা। সর্বদাই এ উম্মাত কিয়ামাত পর্যন্ত আল্লাহ্‌র হুকুমের উপর কায়েম থাকবে, বিরোধিতাকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।

সহীহুল বুখারী, পর্ব ৩; আল-ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ১৩, হাঃ ৭১; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যা ৩৩, হাঃ ১০৩৭

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ইলম দান করেন। তিনি আরও বলেন, তিনি বিতরণকারী মাত্র, আর আল্লাহই দাতা। এরপর বলা হয়েছে, এই উম্মাত কিয়ামাত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে এবং বিরোধিতাকারীরা তাদের ক্ষতি করতে পারবে না। হাদিসটির মূল শিক্ষা হলো, দ্বীনের সঠিক জ্ঞান আল্লাহর বড় দান। মানুষ জ্ঞান পৌঁছে দিতে পারে, কিন্তু দানের মালিক আল্লাহ। তাই ইলম অর্জন, ইলমকে সম্মান করা এবং আল্লাহর হুকুমের উপর থাকা—এই তিনটি বিষয় হাদিসে স্পষ্টভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনের জ্ঞান আল্লাহর বিশেষ দান।
  • নবী صلى الله عليه وسلم নিজেকে বিতরণকারী বলেছেন, দাতা আল্লাহ।
  • আল্লাহর হুকুমের উপর কায়েম থাকা জরুরি।
  • ইলম মানুষকে কল্যাণের পথে নিতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন