১২/৪৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬২৯ - নবীর ধৈর্য ও দানশীলতা

ঐ ব্যক্তিকে প্রদান যার ঈমান নষ্ট হয়ে যাবার ভয় রয়েছে।

নবীর ধৈর্য ও দানশীলতা: কঠোর আচরণের জবাব দয়া দিয়ে

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬২৯

حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ، فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ، فَجَذَبَهُ جَذْبَةً شَدِيدَةً، حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدْ أَثَّرَتْ بهِ حَاشِيَةُ الرِّدَاءِ مِنْ شِدَّةِ جَذْبَتِهِ، ثُمَّ قَالَ: مُرْ لِي مِنْ مَالِ اللهِ الَّذِي عِنْدَكَ؛ فَالْتَفَتَ إِلَيْهِ، فَضَحِكَ، ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর সঙ্গে চলছিলাম। এ সময় তাঁর পরিধানে চওড়া পাড় বিশিষ্ট একটি নাজরানী ডোরাদার চাদর ছিল। একজন বেদুইন তাঁর কাছে এলো। সে তাঁর চাদর ধরে খুব জোরে টান দিল। এমন কি আমি দেখতে পেলাম আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর কাঁধে চাদরের পাড়ের দাগ পড়ে গেছে। অতঃপর সে বললঃ হে মুহাম্মাদ (ﷺ)! আপনার নিকট আল্লাহ্‌র যে সম্পদ আছে, তা থেকে আমাকে কিছু দিতে বলুন। আল্লাহ্‌র রাসূল (ﷺ) তার দিকে ফিরে তাকিয়ে হাসলেন এবং তাকে কিছু দান করার নির্দেশ দিলেন।

সহীহুল বুখারী, পর্ব ৫৭ : খুমুস (এক পঞ্চমাংশ), অধ্যায় ১৯, হাঃ ৫৮০৯; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ৪৪, হাঃ ১০৫৭

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم)-এর ধৈর্য ও দানশীলতার সুন্দর ছবি দেখা যায়। আনাস (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে চলছিলেন। নবী (صلى الله عليه وسلم)-এর গায়ে মোটা পাড়ের নাজরানী চাদর ছিল। একজন বেদুঈন এসে চাদরটি এত জোরে টান দিল যে তাঁর কাঁধে দাগ পড়ে গেল। এরপর সে আল্লাহর মাল থেকে কিছু দিতে বলল। সাধারণ মানুষ হলে এমন আচরণে রাগ করত। কিন্তু রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم) তার দিকে তাকিয়ে হাসলেন এবং তাকে কিছু দান করার নির্দেশ দিলেন। হাদিসটি আমাদের শেখায়, ক্ষমতা থাকা সত্ত্বেও নম্র থাকা বড় গুণ। কঠিন আচরণের জবাবে ধৈর্য ও দয়া মানুষকে উত্তম চরিত্রের পথে নেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কঠোর আচরণের মুখেও ধৈর্য রাখা নবী (صلى الله عليه وسلم)-এর চরিত্র থেকে শেখা যায়।
  • রাগের বদলে দয়া দেখানো উত্তম আচরণ।
  • সম্পদকে আল্লাহর মাল হিসেবে দেখা দানের মানসিকতা তৈরি করে।
  • ক্ষমা ও হাসিমুখ মানুষের মন নরম করতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন