১৩/১৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৭৮ - রমাযানে সহবাসের কাফফারা

রমাযান মাসে দিনের বেলায় সাওমকারীর সহবাস করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এই ক্ষেত্রে বড় কাফফারা ওয়াজিব হওয়ার বর্ণনা এবং এটা সচ্ছল ও অসচ্ছলের জন্য আদায় করা অপরিহার্য আর অসচ্ছল ব্যক্তি এটা আদায় না করা পর্যন্ত তার স্কন্ধে এর বোঝা চেপে থাকা।

রমাযানে সহবাসের কাফফারা: হাদিসের সহজ ব্যাখ্যা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৭৮

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنها، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ، فَقَالَ: إِنَّ الأَخِرَ ⦗١٢⦘ وَقَعَ عَلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَقَالَ: أَتَجِدُ مَا تُحَرِّرُ رَقَبَةً قَالَ: لَا، قَالَ: فَتَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتابِعَيْنِ قَالَ: لَا قَالَ: أَفَتَجِدُ مَا تُطْعِمُ بِهِ سِتِّينَ مِسْكِينًا قَالَ: لَا قَالَ: فَأُتِيَ النَّبِيُّ ﷺ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، وَهُوَ الزَّبِيلُ، قَالَ: أَطْعِمْ هذَا عَنْكَ قَالَ: عَلَى أَحْوَجَ مِنَّا مَا بَيْنَ لَابَتَيْها أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا قَالَ: فَأَطْعِمْهُ أَهْلَكَ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলল, এই হতভাগা স্ত্রী সহবাস করেছে রমাযানে। তিনি বললেনঃ তুমি কি একটি গোলাম আযাদ করতে পারবে? লোকটি বলল, না। তিনি বললেনঃ তুমি কি ক্রমাগত দুই মাস সিয়াম পালন করতে পারবে? লোকটি বলল, না। তিনি বললেনঃ তুমি কি ষাটজন মিসকীন খাওয়াতে পারবে? সে বলল, না। এমতাবস্থায় নবী (ﷺ)-এর নিকট এক ‘আরাক অর্থাৎ এক ঝুড়ি খেজুর এল। নবী (ﷺ) বললেনঃ এগুলো তোমার তরফ হতে লোকদেরকে আহার করাও। লোকটি বলল, আমার চাইতেও অধিক অভাবগ্রস্ত কে? অথচ মাদীনার উভয় লাবার অর্থাৎ হাররার মধ্যবর্তী স্থলে আমার পরিবারের চেয়ে অধিক অভাবগ্রস্ত কেউ নেই। নবী (ﷺ) বললেনঃ তা হলে তুমি স্বীয় পরিবারকেই খাওয়াও।

সহীহুল বুখারী, পর্ব ৩০: সওম, অধ্যায় ৩১, হাঃ ১৯৩৭; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ১৪, হাঃ ১১১১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রমাযানে স্ত্রীর সাথে সহবাস করে ফেলার ঘটনার কথা এসেছে। একজন ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে নিজের ভুল জানালেন। রাসূল صلى الله عليه وسلم তাকে প্রথমে একটি গোলাম আযাদ করতে বললেন। সে পারবে না বললে জিজ্ঞেস করলেন, সে কি ক্রমাগত দুই মাস সিয়াম রাখতে পারবে? সেটাও না পারলে জিজ্ঞেস করলেন, ষাটজন মিসকীনকে খাওয়াতে পারবে কি না। লোকটি তাতেও অক্ষম ছিল। পরে খেজুর এলে তাকে সদাকাহ করতে বলা হলো। কিন্তু সে জানাল, তার পরিবারের চেয়ে অভাবী কেউ নেই। তখন নবী صلى الله عليه وسلم বললেন, তা হলে নিজের পরিবারকেই খাওয়াও। এই হাদিস ‘রমাযানে সহবাসের কাফফারা’ বিষয়ে দয়া, ধাপে ধাপে সমাধান এবং বাস্তব অবস্থা বিবেচনার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমাযানে সহবাসের ভুলের ক্ষেত্রে কাফফারার ধাপ হাদিসে এসেছে।
  • অক্ষম ব্যক্তির অবস্থাও নবী صلى الله عليه وسلم বিবেচনা করেছেন।
  • ভুল হলে তা লুকিয়ে না রেখে সঠিক সমাধান জানতে চাওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন