১৩/১৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৭৯ - রোজা ভঙ্গের পর সদাকাহ

রমাযান মাসে দিনের বেলায় সাওমকারীর সহবাস করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এই ক্ষেত্রে বড় কাফফারা ওয়াজিব হওয়ার বর্ণনা এবং এটা সচ্ছল ও অসচ্ছলের জন্য আদায় করা অপরিহার্য আর অসচ্ছল ব্যক্তি এটা আদায় না করা পর্যন্ত তার স্কন্ধে এর বোঝা চেপে থাকা।

রোজা ভঙ্গের ভুল ও সদাকাহ: দয়ার এক বাস্তব শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৭৯

حديث عَائِشَةَ، قَالَتْ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، فَقَالَ: احْتَرَقْتُ قَالَ: مِمَّ ذَاكَ قَالَ: وَقَعْتُ بِامرَأَتِي فِي رَمَضَانَ قَالَ لَهُ: تَصَدَّقْ قَالَ: مَا عِنْدِي شَيْءفَجَلَسَ وَأَتَاهُ إِنْسَانٌ يَسُوقُ حِمَارًا، وَمَعَهُ طَعَامٌ (قَالَ عَبْدُ الرَّحْمنِ، أحَدُ رُواةِ الْحَدِيثِ: مَا أَدْرِي مَا هُوَ) إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فَقَالَ: أَيْنَ الْمُحْتَرِق فَقَالَ: هَا أَنَا ذَا، قَالَ: خذْ هذَا فَتَصَدَّقْ بِهِ قَالَ: عَلَى أَحْوَجَ مِنِّي مَا َلأهْلِي طَعَامٌ قَالَ: فَكُلُوهُ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে মসজিদে আসল। তখন সে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি বললেনঃ তা কার সাথে? সে বলল, আমি রমাযানের মধ্যে আমার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি। তখন তিনি তাকে বললেনঃ তুমি সদাকাহ কর। সে বলল, আমার কাছে কিছুই নেই। সে বসে রইল। এমতাবস্থায় এক ব্যক্তি একটি গাধা হাঁকিয়ে নবী (ﷺ)-এর কাছে এল। আর তার সাথে ছিল খাদ্যদ্রব্য। ‘আবদুর রহমান (রহঃ) বলেন, আমি অবগত নই যে, নবী (ﷺ)-এর কাছে কী আসল? অতঃপর তিনি জিজ্ঞেস করলেনঃ ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিটি কোথায়? সে বলল, এই তো আমি। তিনি বললেনঃ এগুলো নিয়ে সদাকাহ করে দাও। সে বলল, আমার চেয়ে অধিক অভাবী লোকদের? আমার পরিবারের কাছে সামান্য আহার্যও নেই। তিনি বললেনঃ তাহলে তোমরাই খেয়ে নাও।

সহীহুল বুখারী, পর্ব ৮৬; দণ্ডবিধি, অধ্যায় ২৬, হাঃ ৬৮২২; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ১৪, হাঃ ১১১১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি মসজিদে এসে বলল, সে ধ্বংস হয়ে গেছে। কারণ সে রমাযানে স্ত্রীর সাথে সঙ্গম করেছে। নবী صلى الله عليه وسلم তাকে সদাকাহ করতে বললেন। লোকটি বলল, তার কাছে কিছুই নেই। পরে খাবার এলে নবী صلى الله عليه وسلم তাকে তা নিয়ে সদাকাহ করতে বললেন। সে জানাল, তার চেয়েও বেশি অভাবী কাউকে দেবে কি না, অথচ তার পরিবারের কাছেই খাবার নেই। তখন রাসূল صلى الله عليه وسلم বললেন, তোমরাই তা খেয়ে নাও। এই হাদিস ‘রোজা ভঙ্গের কাফফারা’ বিষয়ে আরেকটি বর্ণনা। এতে ভুল স্বীকার, নবী صلى الله عليه وسلم-এর দয়া এবং মানুষের বাস্তব অভাব বিবেচনার বিষয়টি দেখা যায়। তবে হাদিসে যে ঘটনা এসেছে, সেটির বাইরে বাড়তি দাবি করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমাযানের গুরুতর ভুল হলে নবী صلى الله عليه وسلم-এর কাছে সমাধান জানতে সাহাবী এসেছেন।
  • সদাকাহের নির্দেশ এসেছে, তবে ব্যক্তির অভাবও বিবেচনা করা হয়েছে।
  • রাসূল صلى الله عليه وسلم মানুষের বাস্তব অবস্থার প্রতি দয়া দেখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন