১৩/১৮. অধ্যায়ঃ
আরাফার দিনে আরাফার মাঠে হজ্জ পালনকারীর জন্য সাওম ভঙ্গ করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ৬৮৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৮৬
حديث أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّ نَاسًا اخْتَلَفُوا عِنْدَهَا، يَوْمَ عَرَفَةَ، فِي صَوْمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فَقَالَ بَعْضُهُمْ: هُوَ صَائمٌ وَقَالَ بَعْضُهُمْ: لَيْسَ بِصَائمٍ فَأَرْسَلَتْ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ، وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ، فَشَرِبَهُ
উম্মুল ফাযল বিনত হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
কিছু সংখ্যক লোক ‘আরাফাতের দিনে আল্লাহর রাসূল (ﷺ)-এর সাওম পালন সম্পর্কে তাঁর কাছে সন্দেহ প্রকাশ করে। তাদের কেউ বলল, তিনি সাওম পালন করেছেন। আর কেউ বলল, না, তিনি করেননি। এতে উম্মুল ফাযল (রাঃ) এক পেয়ালা দুধ আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট পাঠিয়ে দিলেন এবং তিনি তা পান করে নিলেন। এ সময় তিনি উটের পিঠে (‘আরাফাতে) উকূফ অবস্থায় ছিলেন।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৮৮, হাঃ ১৯৮৮; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ১৮, হাঃ ১১২৩
