১৩/৩৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭১৬ - কুরআন খতমে সময় ও সংযমের শিক্ষা

সাওম দাহর (একাধারে এক যুগ) সাওম করা ঐ ব্যক্তির জন্য নিষিদ্ধ, যার এর মাধ্যমে ক্ষতি হবে অথবা এর মাধ্যমে অন্যের হক নষ্ট হবে অথবা দুই ঈদে সাওম ভঙ্গ না করা এবং তাশরীকের দিনগুলোতে সাওম ভঙ্গ না করা এবং একদিন বিরতি দিয়ে সাওম করার ফাযায়েল।

কুরআন খতমের নিয়ম: সাত দিনের কমে নয়—সংযমের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭১৬

حديث عَبْدِ اللهِ بْنِ عَمْرو، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْرَإِ الْقرْآنَ فِي شَهْرٍ قُلْتُ: إِنِّي أَجِدُ قُوَّةً حَتَّى قَالَ: فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلاَ تَزِدْ عَلَى ذَلِكَ

‘আবদুল্লাহ্ ইব্‌নু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আমাকে বললেন, “এক মাসে কুরআন খতম কর।” আমি বললাম, “আমি এর চেয়ে অধিক করার শক্তি রাখি।” তখন নবী (ﷺ) বললেন, “তাহলে প্রতি সাত দিনে একবার খতম করো এবং এর চেয়ে কম সময়ের মধ্যে খতম করো না।”

সহীহুল বুখারী, পর্ব ৬৬ : আল-কুরআনের ফাযীলাতসমূহ, অধ্যায় ৩৪, হাঃ ৫০৫৪; মুসলিম, পর্ব ১৩; সওম, অধ্যায় ৩৫, হাঃ ১১৫৯

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)-কে বলেন, এক মাসে কুরআন খতম কর। তিনি বলেন, তাঁর এর চেয়ে বেশি করার শক্তি আছে। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, সাত দিনে একবার খতম করো এবং এর চেয়ে কম সময়ে খতম করো না। এখানে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে ভারসাম্যের শিক্ষা আছে। বেশি পড়ার আগ্রহ ভালো, কিন্তু তিলাওয়াত এমনভাবে হওয়া উচিত যাতে মানুষ নিয়মিত থাকতে পারে এবং ক্লান্ত হয়ে ছেড়ে না দেয়। হাদিসে শুধু গতি নয়, সীমা মেনে চলার কথা এসেছে। তাই কুরআন খতমের সময় ঠিক করতে গিয়ে নিজের সামর্থ্য ও নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ দেখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন খতমে এক মাসের সহজ পদ্ধতির কথা এসেছে।
  • সামর্থ্য থাকলে সাত দিনে খতমের অনুমতি আছে।
  • সাত দিনের কম সময়ে খতম না করার সীমা মানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন