১৩/৩৭. অধ্যায়ঃ
শাবান মাসে আনন্দের সাওম করা।
আল লু'লু ওয়াল মারজান : ৭২২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭২২
حديث عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ سَأَلَهُ، أَوْ سَأَلَ رَجُلاً وَعِمْرَانُ يَسْمَعُ، فَقَالَ: يَا أَبَا فُلاَنٍ أَمَا صُمْتَ سَرَرَ هذَا الشَّهْرِ قَالَ: أَظُنُّهُ قَالَ: يَعْنِي رَمَضَانَ قَالَ الرَّجُلُ: لاَ يَا رَسُولَ اللهِ، قَالَ: فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ
‘ইমরান ইব্নু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে অথবা (রাবী বলেন) অন্য এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন এবং ‘ইমরান (রাঃ) তা শুনছিলেন। নবী (ﷺ) বললেনঃ হে অমুকের পিতা!! তুমি কি এ মাসের শেষভাগে সাওম পালন করনি? (রাবী) বলেন, আমার মনে হয় (আমার ওস্তাদ) বলেছেন, অর্থাৎ রমাযান। লোকটি উত্তর দিল, হে আল্লাহর রাসূল! না। তিনি বললেনঃ যখন সাওম পালন শেষ করবে তখন দুইদিন সাওম পালন করে নিবে।
সহীহুল বুখারী, পৰ্ব ৩০: সওম, অধ্যায় ৬২, হাঃ ১৯৮৩; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ৩৭, হাঃ ১১৬১
