১৫/১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৩১ - মুহরিমের পোশাকের বিধান
মুহরিম ব্যক্তির জন্য হজ্জ অথবা উমরাহতে কী কী বৈধ আর কী কী অবৈধ এবং তার জন্য সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করা হারাম হওয়ার বর্ণনা।
মুহরিমের পোশাক: ইহরাম অবস্থায় কী পরা যাবে না
আল-লু'লু ওয়াল মারজান : ৭৩১
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৩১
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يَلْبَسُ الْقُمُصَ وَلاَ الْعَمَائِمَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْبَرَانِسَ وَلاَ الْخِفَافَ، إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ أَوْ وَرْسٌ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বললঃ হে আল্লাহ্র রাসূল! মুহরিম লোক কী কী পোশাক পরবে? আল্লাহ্র রাসূল (ﷺ) বললেনঃ তোমরা (ইহরাম অবস্থায়) জামা, পাগড়ি, পায়জামা, টুপি ও মোজা পরবে না। তবে যে ব্যক্তির জুতা নেই, সে কেবল মোজা পরতে পারবে, কিন্তু উভয় মোজা টাখনুর নিচ থেকে কেটে ফেলবে। আর জাফরান ও ওয়ারস রং যাতে লেগেছে, এমন কাপড় পরবে না।
সহীহুল বুখারী, পর্ব ২৫: হাজ্জ, অধ্যায় ২১, হাঃ ৫৮০৩; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ১, হাঃ ১১৭৭
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৩১-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, মুহরিম ব্যক্তি কী পোশাক পরবে। উত্তরে তিনি কয়েকটি পোশাকের নাম উল্লেখ করেন, যা ইহরাম অবস্থায় পরা যাবে না: জামা, পাগড়ি, পায়জামা, টুপি ও মোজা। তবে যার জুতা নেই, সে মোজা পরতে পারবে, কিন্তু টাখনুর নিচ থেকে কেটে নিতে হবে—এ নির্দেশ বর্ণনায় এসেছে। তিনি আরও বলেন, যা‘ফরান ও ওয়ারস রং লেগেছে এমন কাপড় পরবে না। এই হাদিসে ইহরামের পোশাকের সীমা খুব স্পষ্টভাবে এসেছে। তাই হজ বা উমরাহর ইহরাম নিয়ে যারা জানতে চান, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ মূল বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইহরাম অবস্থায় নির্দিষ্ট ধরনের সেলাই করা পোশাক থেকে বিরত থাকার নির্দেশ এসেছে।
- জুতা না থাকলে মোজা পরার ছাড় আছে, তবে বর্ণনায় কাটার নির্দেশ এসেছে।
- যা‘ফরান ও ওয়ারস রঙযুক্ত কাপড় পরতে নিষেধ করা হয়েছে।
- ইহরামের বিধান জানার জন্য সরাসরি হাদিসের নির্দেশ মেনে চলা জরুরি।
