১৫/১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৩৩ - সুগন্ধি পোশাকে উমরাহর ইহরাম
মুহরিম ব্যক্তির জন্য হজ্জ অথবা উমরাহতে কী কী বৈধ আর কী কী অবৈধ এবং তার জন্য সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করা হারাম হওয়ার বর্ণনা।
উমরাহর ইহরামে সুগন্ধি ও জুব্বা: নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ
আল-লু'লু ওয়াল মারজান : ৭৩৩
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৩৩
حديث يَعْلَى قَالَ لِعُمَرَ رضي الله عنه: أَرِنِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يُوحَى إِلَيْهِ؛ قَالَ: فَبَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِعْرَانَةِ وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ [ص: 29] كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ وَهُوَ مُتَضَمِّخٌ بِطِيبٍ فَسَكَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاعَةً، فَجَاءَهُ الْوَحْيُ، فَأَشَارَ عُمَرُ رضي الله عنه إِلَى يَعْلَى، فَجَاءَ يَعْلَى، وَعَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ، فَأَدْخَلَ رَأْسَهُ، فَإِذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْمَرُّ الْوَجْهِ، وَهُوَ يَغِطُّ؛ ثُمَّ سُرِّيَ عَنْهُ، فَقَالَ: أَيْنَ الَّذي سَأَلَ عَنِ الْعُمْرَةِ فَأُتِيَ بِرَجُلٍ، فَقَالَ: اغْسِلِ الطِّيبَ الَّذِي بِكَ ثَلاَثَ مَرَّاتٍ، وَانْزِعْ عَنْكَ الجُبَّةَ، وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجَّتِكَ
সাফ্ওয়ান ইব্নু ই‘য়ালা (রহঃ) হতে বর্ণিতঃ
ই‘য়ালা (রাঃ) ‘উমার (রাঃ)-কে বললেন, নবী (ﷺ)-এর উপর ওহী অবতরণ মুহূর্তটি আমাকে দেখাবেন। তিনি বলেন, নবী (ﷺ) ‘জি’রানা’ নামক স্থানে অবস্থান করছিলেন, তাঁর সঙ্গে কিছু সংখ্যক সাহাবী ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তি সুগন্ধিযুক্ত পোশাক পরে ‘উমরাহ’র ইহরাম বাঁধলে তার সম্পর্কে আপনার অভিমত কী? নবী (ﷺ) কিছুক্ষণ নীরব রইলেন।এরপর তাঁর নিকট ওহী আসল। ‘উমার (রাঃ) ই‘য়ালা (রাঃ)-কে ইঙ্গিত করায় তিনি সেখানে উপস্থিত হলেন। তখন একখণ্ড কাপড় দিয়ে নবী (ﷺ)’র উপর ছায়া করা হয়েছিল, ই‘য়ালা (রাঃ) মাথা প্রবেশ করিয়ে দেখতে পেলেন, নবী (ﷺ)-এর মুখমণ্ডল লাল বর্ণ, তিনি সজোরে শ্বাস গ্রহণ করছেন। এরপর সে অবস্থা দূর হলো। তিনি বললেনঃ ‘উমরাহ সম্পর্কে প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারীকে উপস্থিত করা হলে তিনি বললেনঃ তোমার শরীরের সুগন্ধি তিনবার ধুয়ে ফেল ও জুব্বাটি খুলে ফেল এবং হজ্জে যা করে থাক ‘উমরাহতেও তাই কর।
সহীহুল বুখারী, পর্ব ২৫ হাজ্জ অধ্যায় ১৭, হাঃ ১৫৩৬; মুসলিম, পর্ব ১৫ হাজ্জ, অধ্যায় ১, হাঃ ১১৮০
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৩৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি সুগন্ধিযুক্ত পোশাক পরে উমরাহর ইহরাম বাঁধার বিষয়ে প্রশ্ন করেন। নবী (صلى الله عليه وسلم) কিছুক্ষণ নীরব থাকেন, তারপর তাঁর কাছে ওহী আসে। বর্ণনায় ওহী আসার সময় তাঁর মুখমণ্ডল লাল হওয়া এবং সজোরে শ্বাস নেওয়ার কথাও এসেছে। অবস্থা স্বাভাবিক হলে তিনি প্রশ্নকারীকে ডাকেন। এরপর বলেন, শরীরের সুগন্ধি তিনবার ধুয়ে ফেল, জুব্বা খুলে ফেল এবং হজ্জে যা করা হয়, উমরাহতেও তাই কর। এই হাদিসে ইহরাম, উমরাহ এবং সুগন্ধির বিষয়ে সরাসরি নির্দেশ আছে। এখানে অনুমান নয়, বরং প্রশ্নের উত্তরে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দিষ্ট কথাই মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উমরাহর ইহরামে সুগন্ধি থাকলে তা ধুয়ে ফেলার নির্দেশ এসেছে।
- সুগন্ধিযুক্ত অবস্থায় থাকা জুব্বা খুলে ফেলতে বলা হয়েছে।
- উমরাহর কাজ হজ্জের মতো করার নির্দেশ বর্ণনায় এসেছে।
- ধর্মীয় প্রশ্নে নবী (صلى الله عليه وسلم) ওহীর ভিত্তিতে নির্দেশ দিয়েছেন।
