১৫/৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৪৪ - ইহরামে শিকার ও সাহাবীদের সতর্কতা

মুহরিম ব্যক্তির জন্য শিকার করা হারাম।

ইহরামে শিকার খাওয়া: হুদাইবিয়ার সফরের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৪৪

حديث أَبِي قَتَادَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ، قَالَ: انْطَلَقَ أَبِي، عَامَ الحُدَيْبِيَةِ، فَأَحْرَمَ أَصْحَابُهُ وَلَمْ يُحْرِمْ وَحُدِّثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ عَدُوًّا يَغْزُوهُ، فَانْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛فَبَيْنَمَا أَنَا مَعَ أَصْحَابِهِ، تَضَحَّكَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، فَنَظَرْتُ فَإِذَا أَنَا بِحِمَارِ وَحْشٍ فَحَمَلْتُ عَلَيْهِ فَطَعَنْتُهُ فَأَثْبَتُّهُ، وَاسْتَعَنْتُ بِهِمْ، فَأَبَوْا أَنْ يُعِينُوني، فَأَكَلْنَا مِنْ لَحْمِهِ، وَخَشِينَا أَنْ نُقْتَطَعَ، فَطَلَبْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْفَعُ فَرَسِي شَأْوًا وَأَسِيرُ شَأْوًا، فَلَقِيت رَجُلاً مِنْ بَنِي غِفَارٍ فِي جَوْفِ اللَّيْلِ؛قُلْتُ: أَيْنَ تَرَكْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: تَرَكْتُهُ بِتَعْهنَ، وَهُوَ قَايِلٌ السُّقْيَا فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنَّ أَهْلَكَ يَقْرَءُونَ عَلَيْكَ السَّلاَمَ وَرَحْمَةَ اللهِ، إِنَّهُمْ قَدْ خَشُوا أَنْ يُقْتَطَعُوا دُونَكَ فَانْتَظِرْهُمْ قُلْتُ: يَا رَسُولَ اللهِ أَصَبْتُ حِمَارَ وَحْشٍ وَعِنْدِي مِنْهُ فَاضِلَةٌ، فَقَالَ لِلْقَوْمِ: كُلُوا وَهُمْ مُحْرِمُونَ

‘আবদুল্লাহ ইবনু আবূ ক্বাতাদাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমার পিতা হুদাইবিয়ার বছর (শত্রুদের তথ্য অনুসন্ধানের জন্য) বের হলেন। নবী (ﷺ)-এর সাহাবীগণ ইহরাম বাঁধলেন কিন্তু তিনি ইহরাম বাঁধলেন না। নবী (ﷺ)-কে বলা হল, একটি শত্রুদল তাঁর সাথে যুদ্ধ করতে চায়। নবী (ﷺ) সামনে অগ্রসর হতে লাগলেন। এ সময় আমি তাঁর সাহাবীদের সাথে ছিলাম। হঠাৎ দেখি যে, তাঁরা একে অন্যের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আমি তাকাতেই একটি বন্য গাধা দেখতে পেলাম। অমনিই আমি বর্শা দিয়ে আক্রমণ করে তাকে ধরাশায়ী করে ফেলি। সঙ্গীদের নিকট সহযোগিতা কামনা করলে সকলে আমাকে সহযোগিতা করতে অস্বীকার করল।এরপর আমরা সকলেই ঐ বন্য গাধার গোশত খেলাম। এতে আমরা নবী (ﷺ) হতে বিচ্ছিন্ন হয়ে যাবার আশঙ্কা করলাম। তাই নবী (ﷺ)-এর সন্ধানে আমার ঘোড়াটিকে কখনো দ্রুত কখনো আস্তে চালাচ্ছিলাম। মাঝ রাতের দিকে গিফার গোত্রের এক লোকের সাথে সাক্ষাৎ হলে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, নবী (ﷺ)-কে কোথায় রেখে এসেছ? সে বললো, তা‘হিন নামক স্থানে আমি তাঁকে রেখে এসেছি। এখন তিনি সুকয়া নামক স্থানে কায়লূলায় (দুপুরের বিশ্রামে) আছেন।আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার সাহাবীগণ আপনার প্রতি সালাম পাঠিয়েছেন এবং আল্লাহর রহমত কামনা করেছেন। তাঁরা আপনার হতে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন। তাই আপনি তাঁদের জন্য অপেক্ষা করুন। অতঃপর আমি পুনরায় বললাম, হে আল্লাহর রাসূল! আমি একটি বন্য গাধা শিকার করেছি। এখনো তার বাকী অংশটুকু আমার নিকট রয়েছে। নবী (ﷺ) কাওমের প্রতি লক্ষ্য করে বললেনঃ তোমরা খাও। অথচ তাঁরা সকলেই তখন ইহরাম অবস্থায় ছিলেন।

সহীহুল বুখারী, পর্ব ২৮ : ইহরাম অবস্থায় শিকার এবং অনুরূপ কিছুর বদলা, অধ্যায় ২, হাঃ ১৮২১; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৮, হাঃ ১১৯৬

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ কাতাদাহ রাঃ-এর আরেকটি বর্ণনা এসেছে। হুদাইবিয়ার বছর তাঁর সাথী সাহাবীগণ ইহরাম বাঁধেন, কিন্তু তিনি ইহরাম বাঁধেননি। পথে তাঁরা একটি বন্য গাধা দেখেন। আবূ কাতাদাহ রাঃ বর্শা দিয়ে সেটি শিকার করেন। তিনি সঙ্গীদের সাহায্য চাইলে তারা সাহায্য করতে অস্বীকার করেন, কারণ তারা ইহরাম অবস্থায় ছিলেন। পরে সবাই সেই গোশত খান। এরপর নবী صلى الله عليه وسلم থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় হলে আবূ কাতাদাহ রাঃ নবী صلى الله عليه وسلم-এর সন্ধানে যান। তিনি অবশিষ্ট গোশতের কথা জানালে নবী صلى الله عليه وسلم কাওমকে বললেন, তোমরা খাও। অথচ তারা তখন মুহরিম ছিলেন। এখানে গুরুত্বপূর্ণ দিক হলো, শিকারটি করেছিলেন এমন ব্যক্তি যিনি মুহরিম ছিলেন না, আর মুহরিমরা শিকারে সাহায্য করেননি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুহরিমরা শিকার করতে সাহায্য করা থেকে বিরত ছিলেন।
  • সন্দেহ হলে নবী صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি তুলে ধরা সাহাবীদের নিয়ম ছিল।
  • ইহরাম অবস্থার বিধান মানতে সাহাবীরা নিজের সুবিধাকেও পাশে রাখতেন।
  • দল থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় হলে দায়িত্বশীলভাবে খবর নেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন