১৫/১৪. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তি মারা গেলে কী করা হবে।
আল লু'লু ওয়াল মারজান : ৭৫৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৫৩
حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ بِعَرَفَةَ، إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ فَوَقَصَتْهُ، أَوْ قَالَ، فَأَوْقَصَتْهُ؛ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا
‘আবদুল্লাহ্ ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আরাফাতে ওয়াকূফ অবস্থায় অকস্মাৎ তার উটনী হতে পড়ে যায়। এতে তাঁর ঘাড় মটকে গেল অথবা রাবী বলেছেন, তাঁর ঘাড় মটকে দিল। (যাতে সে মারা গেল)। তখন নবী (ﷺ) বললেনঃ তাঁকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও এবং দুই কাপড়ে তাঁকে কাফন দাও। তাঁকে সুগন্ধি লাগাবে না এবং তাঁর মস্তক আবৃত করবে না। কেননা, কিয়ামাতের দিবসে সে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত হবে।
সহীহুল বুখারী, পৰ্ব ২৩: জানাযা, অধ্যায় ২০, হাঃ ১২৬৫; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ১৪, হাঃ ১২০৬
