১৫/১৫. অধ্যায়ঃ
অসুখ বা অন্য কোন কারণে মুহরিম ব্যক্তির ইহরাম খুলে ফেলার শর্ত করা বৈধ।
আল লু'লু ওয়াল মারজান : ৭৫৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৫৪
حديث عَائِشَةَ، قَالَتْ: دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ، فَقَالَ لَهَا: لَعَلَّكِ أَرَدْتِ الْحَجَّ قَالَتْ: وَاللهِ لاَ أَجِدُنِي إِلاَّ وَجِعَةً فَقَالَ لَهَا: حُجِّى وَاشْتَرِطِي، قُولِي: اللهُمَّ مَحِلِّى حَيْثُ حَبَسْتَنِي وَكَانَتْ تَحْتَ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) যুবা‘আহ বিনতে যুবায়র-এর নিকট গিয়ে জিজ্ঞেস করলেন- তোমার হজ্জে যাওয়ার ইচ্ছে আছে কি? সে উত্তর দিল, আল্লাহ্র কসম! আমি খুবই অসুস্থ বোধ করছি (তবে হজ্জে যাবার ইচ্ছে আছে) তার উত্তরে বললেন, তুমি হজ্জের নিয়্যতে বেরিয়ে যাও এবং আল্লাহ্র কাছে এই শর্তারোপ করে বল, হে আল্লাহ্! যেখানেই আমি বাধাগ্রস্ত হব, সেখানেই আমি আমার ইহ্রাম শেষ করে হালাল হয়ে যাব। সে ছিল মিকদাদ ইব্নু আসওয়াদের স্ত্রী।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৭: বিবাহ, অধ্যায় ১৫, হাঃ ৫০৮৯; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ১৫, হাঃ ১২০৭
