১৫/১৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৫৬ - উমরাহর ইহরাম থেকে হজ্জে পরিবর্তন

ইহরামের প্রকারভেদ, আর তা হজ্জে ইফরাদ এবং তামাত্তু এবং কিরান এবং হজ্জ ও উমরাহকে যুক্ত করা বৈধ এবং হজ্জ কারেন আদায়কারী কখন তার ইহরাম থেকে হালাল হবে।

উমরাহ থেকে হজ্জের ইহরাম: আয়িশা রাঃ-এর ঘটনার সহজ ব্যাখ্যা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৫৬

حديث عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، فَقَدِمْنَا مَكَّةَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ فَلْيُحْلِلْ، وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَأَهْدَى فَلاَ يَحِلُّ حَتَّى يَحِلَّ بِنَحْرِ هَدْيِهِ، وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُقالَتْ: فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ [ص: 39] وَلَمْ أُهْلِلْ إِلاَّ بِعُمْرَةٍ، فَأَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَنْقُضَ رَأْسِي وَأَمْتَشِطَ وَأُهِلَّ بِحَجٍّ، وَأَتْرُكَ الْعُمْرَةَ، فَفَعَلْتُ ذلِكَ حَتَّى قَضَيْتُ حَجِّى؛ فَبَعَثَ مَعِي عَبْدَ الرَّحْمنِ بْنَ أَبِي بَكْرٍ، وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ، مَكَانَ عُمْرَتِي، مِنَ التَّنْعِيمِ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে বিদায় হজের সময় বের হয়েছিলাম। আমাদের কেউ ইহরাম বেঁধেছিল উমরার আর কেউ বেঁধেছিল হজের। আমরা মাক্কায় এসে পৌঁছলে আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ যারা উমরার ইহরাম বেঁধেছে কিন্তু কুরবানীর পশু সাথে আনেনি, তারা যেন ইহরাম খুলে ফেলে। আর যারা উমরার ইহরাম বেঁধেছে ও কুরবানীর পশু সাথে এনেছে, তারা যেন কুরবানী করা পর্যন্ত ইহরাম না খোলে। আর যারা হজের ইহরাম বেঁধেছে তারা যেন হজ পূর্ণ করে।‘আয়িশা (রাঃ) বলেনঃ অতঃপর আমার হায়য শুরু হয় এবং আরাফার দিনেও তা বহাল থাকে। আমি শুধু উমরার ইহরাম বেঁধেছিলাম। নবী (ﷺ) আমাকে মাথার বেণী খোলার, চুল আঁচড়িয়ে নেয়ার এবং ‘উমরাহর ইহরাম ছেড়ে হজের ইহরাম বাঁধার নির্দেশ দিলেন। আমি তাই করলাম। পরে হজ সমাধান করলাম। অতঃপর ‘আবদুর রহমান ইব্‌নু আবূ বাক্‌র (রাঃ)-কে আমার সাথে পাঠালেন। তিনি আমাকে তান‘ঈম হতে আমার পূর্বের পরিত্যক্ত ‘উমরার পরিবর্তে ‘উমরাহ পালনের আদেশ করলেন।

সহীহুল বুখারী, পর্ব ৬: হায়য, অধ্যায় ১৮, হাঃ ৩১৯; মুসলিম, পর্ব ১৫: হাজ্জ, অধ্যায় ১৭, হাঃ ১২১১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে বিদায় হজ্জের সময় বিভিন্ন ইহরামের অবস্থা বর্ণিত হয়েছে। কেউ ‘উমরাহর ইহরাম বেঁধেছিলেন, কেউ হজ্জের। মাক্কায় পৌঁছে নবী صلى الله عليه وسلم বলেন, যারা ‘উমরাহর ইহরাম বেঁধেছে এবং কুরবানীর পশু আনেনি, তারা ইহরাম খুলে ফেলবে। যারা ‘উমরাহর ইহরাম বেঁধেছে এবং কুরবানীর পশু এনেছে, তারা কুরবানী করা পর্যন্ত ইহরাম খুলবে না। আর যারা হজ্জের ইহরাম বেঁধেছে, তারা হজ্জ পূর্ণ করবে। ‘আয়িশা রাঃ শুধু ‘উমরাহর ইহরাম করেছিলেন, কিন্তু তাঁর হায়েজ আরাফার দিন পর্যন্ত চলতে থাকে। নবী صلى الله عليه وسلم তাঁকে মাথার বেণী খুলতে, চুল আঁচড়াতে, ‘উমরাহ ছেড়ে হজ্জের ইহরাম বাঁধতে বলেন। পরে তানঈম থেকে তাঁর ‘উমরাহ করানো হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানীর পশু সঙ্গে থাকা বা না থাকা ইহরাম খোলার বিষয়ে প্রভাব ফেলেছে।
  • হায়েজের কারণে ‘আয়িশা রাঃ-এর ‘উমরাহ তখন সম্পন্ন হয়নি।
  • নবী صلى الله عليه وسلم তাঁকে হজ্জের ইহরাম বাঁধার নির্দেশ দেন।
  • পরে তানঈম থেকে তাঁর পরিত্যক্ত ‘উমরাহর বদলে ‘উমরাহ করানো হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন