১৫/৩৭. অধ্যায়ঃ
মাক্কায় সানিয়াহ উলিয়াহ দিয়ে প্রবেশ করা এবং এটা (মাক্কা) থেকে সানিয়াহ সুফলা দিয়ে বের হওয়া এবং দেশে বিপরীত রাস্তা দিয়ে প্রবেশ করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ৭৯০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৯০
حديث عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ وَخَرَجَ مِنْ كُدًا مِنْ أَعْلَى مَكَّةَ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মাক্কাহ্ বিজয়ের বছর 'কাদা'-র পথে (মাক্কায়) প্রবেশ করেন এবং বের হন 'কুদা'-র পথে যা মাক্কাহ্র উঁচু স্থানে অবস্থিত।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৪১, হাঃ ১৫৭৮; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৩৭, হাঃ ১২৫৮
