১৫/৩৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৯৩ - কাবামুখী সালাতের নির্দিষ্ট স্থান

মাক্কায় প্রবেশের ইচ্ছে করলে যী-তুয়া উপত্যকায় রাত্রি যাপন করা এবং গোসল করে প্রবেশ করা এবং দিনের বেলায় প্রবেশ করা মুস্তাহাব।

কাবার দিকে মুখ করে সালাত: নবীজির স্থানের সূক্ষ্ম বর্ণনা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৯৩

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَقْبَلَ فُرْضَتَي الْجَبَلِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْجَبَلِ الطَّوِيلِ نَحْوَ الْكَعْبَةِ فَجَعَلَ الْمَسْجِدَ، الَّذِي بُنِيَ ثَمَّ يَسَارَ الْمَسْجِدِ بِطَرَفِ الأكَمَةِ، وَمُصلَّى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْفَلَ مِنْهُ عَلَى الأَكَمَةِ السَّوْدَاءِ، تَدَعُ مِنَ الأَكَمَةِ عَشَرَةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا، ثُمَّ تُصَلِّي مُسْتَقْبِلَ الْفُرْضَتَيْنِ مِنَ الْجَبَلِ الَّذِي بَيْنَكَ وَبَيْنَ الْكَعْبَةِ

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) পাহাড়ের দুটো প্রবেশপথ সামনে রাখতেন যা তার ও দীর্ঘ পাহাড়ের মাঝখানে কাবার দিকে রয়েছে। বর্তমানে সেখানে যে মসজিদ নির্মিত হয়েছে, সেটিকে তিনি [ইব্‌নু ‘উমার (রাঃ)] টিলার প্রান্তের মসজিদটির বাম পাশে রাখতেন। কিন্তু নবী (ﷺ)-এর সালাতের জায়গা ছিল এর নীচের কাল টিলার উপরে। এটি প্রথম টিলা হতে প্রায় দশ হাত দূরে। অতঃপর যে পাহাড়টি তোমার ও কাবার মাঝখানে পড়বে তার দুই প্রবেশ দ্বারের দিকে মুখ করে তুমি সালাত আদায় করবে।

সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ৮৯, হাঃ ৪৯২; মুসলিম, পর্ব ১৫ : হজ্জ, অধ্যায় ৩৮, হাঃ ১২৫৯, ১২৬০

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর সালাতের স্থানের খুব সূক্ষ্ম বর্ণনা এসেছে। বলা হয়েছে, তিনি পাহাড়ের দুই প্রবেশপথ সামনে রাখতেন, যা তাঁর ও দীর্ঘ পাহাড়ের মাঝখানে কাবার দিকে ছিল। পরে নির্মিত মসজিদকে নির্দিষ্ট দিকের পাশে রেখে আসল সালাতের জায়গা কাল টিলার নিচে ছিল বলে উল্লেখ করা হয়েছে। এখানে মূল বিষয় হলো, কাবামুখী সালাত এবং নবীজির সালাতের স্থান চিহ্নিত করার চেষ্টা। এই হাদিস থেকে বোঝা যায়, সাহাবীরা শুধু আমল নয়, আমলের স্থানও যত্ন নিয়ে জানাতেন। তবে বর্তমান অবস্থার সঙ্গে মিলিয়ে বাড়তি দাবি করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর সালাতের স্থান সাহাবীরা নির্দিষ্টভাবে বর্ণনা করেছেন।
  • কাবার দিকে মুখ করে সালাত আদায়ের বিষয়টি এখানে স্পষ্ট।
  • নির্মিত মসজিদ ও আসল স্থানের পার্থক্য বর্ণনায় এসেছে।
  • হাদিসের স্থানগত তথ্য বোঝার সময় সতর্কতা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন