১৫/৪৮. অধ্যায়ঃ
কুরবানির দিন মুজদালিফায় ফজরের সালাত বেশি অন্ধকারে পড়া মুস্তাহাব। ফজর উদিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এ ব্যাপারে বাড়াবাড়ি করাটাও মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ৮১১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮১১
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَّى صَلاَةً بِغِيْرِ مِيقَاتِهَا، إِلاَّ صَلاَتَيْنِ: جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، وَصَلَّى الْفَجْرَ قَبْلَ مِيقَاتِهَا
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে দুইটি সালাত ব্যতীত আর কোন সালাত তার নির্দিষ্ট সময় ব্যতীত আদায় করতে দেখিনি। তিনি মাগরিব ও ‘ইশা একত্রে আদায় করেছেন এবং ফাজরের সালাত তার ওয়াক্তের আগে আদায় করেছেন।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ্ব, অধ্যায় ৯৯, হাঃ ১৬৮২; মুসলিম, পর্ব ১৫ হাজ্জ, অধ্যায় ৪৮, হাঃ ১২৮৯
