১৫/৪৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮১২ - দুর্বলদের আগে রওনা হওয়ার অনুমতি
রাত্রির শেষভাগে লোকেদের ভিড়ের পূর্বে দুর্বল এবং বয়স্ক মহিলা ও অন্যদের মুজদালিফা থেকে মিনায় পাঠিয়ে দেয়া মুস্তাহাব এবং অন্যান্যদের ফজরের সালাত আদায় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা মুস্তাহাব।
মুযদালিফা থেকে দুর্বলদের আগে রওনা হওয়ার সহজতা
আল-লু'লু ওয়াল মারজান : ৮১২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮১২
حديث عَائِشَةَ، قَالَتْ: نَزَلْنَا الْمُزْدَلِفَةَ، فَاسْتَأْذَنَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَوْدَةُ أَنْ تَدْفَعَ قَبْلَ حَطْمَةِ النَّاسِ، وَكَانَتْ امْرَأَةً بَطِيئَةً، فَأَذِنَ لَهَا؛ فَدَفَعَتْ قَبْلَ حَطْمَةِ النَّاسِ، وَأَقَمْنَا حَتَّى أَصْبَحْنَا نَحْنُ، ثُمَّ دَفَعْنَا بِدَفْعِهِ؛ فَلأَنْ أَكُونَ اسْتَأْذَنْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا اسْتَأْذَنَتْ سَوْدَةُ أَحَبُّ إِلَيَّ مِنْ مَفْرُوحٍ بِهِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা মুযদালিফায় অবতরণ করলাম। মানুষের ভিড়ের আগেই রওয়ানা হওয়ার জন্য সওদা (রাঃ) নবী (ﷺ)-এর কাছে অনুমতি চাইলেন। আর তিনি ছিলেন ধীরগতি মহিলা। নবী (ﷺ) তাঁকে অনুমতি দিলেন। তাই তিনি লোকের ভিড়ের আগেই রওয়ানা হলেন। আর আমরা সকাল পর্যন্ত সেখানেই রয়ে গেলাম। এরপর আল্লাহর রাসূল (ﷺ) রওয়ানা হলেন, আমরা তাঁর সঙ্গে রওয়ানা হলাম। সওদার মত আমিও যদি আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট অনুমতি চেয়ে নিতাম তাহলে তা আমার জন্য হতে অধিক সন্তুষ্টির ব্যাপার হতো।
সহীহুল বুখারী, পর্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৯৮, হাঃ ১৬৮১; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৪৯, হাঃ ১২৯০
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশাহ (রাঃ) মুযদালিফার রাতের একটি ঘটনা বর্ণনা করেন। তারা মুযদালিফায় অবস্থান করছিলেন। সওদা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কাছে মানুষের ভিড়ের আগে রওনা হওয়ার অনুমতি চান। কারণ তিনি ধীরগতি মহিলা ছিলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে অনুমতি দেন। ফলে তিনি লোকদের ভিড়ের আগেই রওনা হন। আয়িশাহ (রাঃ) বলেন, তারা সকাল পর্যন্ত মুযদালিফায় থাকেন এবং পরে রাসূল (صلى الله عليه وسلم)-এর সঙ্গে রওনা হন। তিনি আরও বলেন, সওদা (রাঃ)-এর মতো তিনিও যদি অনুমতি চাইতেন, তবে তা তাঁর কাছে বেশি পছন্দের হতো। এই হাদিসে মুযদালিফা থেকে আগে রওনা, দুর্বলদের জন্য সহজতা এবং ভিড়ের কষ্ট কমানোর শিক্ষা সরাসরি পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধীরগতি বা দুর্বল ব্যক্তির জন্য ভিড়ের আগে রওনা হওয়ার অনুমতি ছিল।
- সওদা (রাঃ) অনুমতি চেয়েছিলেন এবং নবী (صلى الله عليه وسلم) অনুমতি দিয়েছেন।
- মুযদালিফায় সবাই এক রকম সক্ষম নাও হতে পারে।
- ইবাদতের পথে কষ্ট কমানোর জন্য বৈধ সহজতা গ্রহণ করা যেতে পারে।
