১৫/৪৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮১৩ - নারীদের জন্য মুযদালিফা ছাড়ার অনুমতি
রাত্রির শেষভাগে লোকেদের ভিড়ের পূর্বে দুর্বল এবং বয়স্ক মহিলা ও অন্যদের মুজদালিফা থেকে মিনায় পাঠিয়ে দেয়া মুস্তাহাব এবং অন্যান্যদের ফজরের সালাত আদায় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা মুস্তাহাব।
মুযদালিফার রাতে নারীদের আগে রওনা হওয়ার হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ৮১৩
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮১৩
حديث أَسْمَاءَ عَنْ عَبْدِ اللهِ مَوْلَى أَسْمَاءَ، عَنْ أَسْمَاءَ، أَنَّهَا نَزَلَتْ لَيْلَةَ جَمَعٍ عِنْدَ الْمُزْدَلِفَةِ، فَقَامَتْ تُصَلِّي، فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ: يَا بُنَيَّ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ: لاَ؛ فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ: هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ: نَعَمْ قَالَتْ: فَارْتَحِلُوا؛ فَارْتَحَلْنَا، وَمَضَيْنَا حَتَّى رَمَتِ الْجَمْرَةَ، ثُمَّ رَجَعَتْ فَصَلَّتِ الصُّبْحَ فِي مَنْزِلِهَا فَقُلْتُ لَهَا يَا هَنْتَاهْ مَا أُرَانَا إِلاَّ قَدْ غَلَّسْنَا قَالَتْ: يَا بُنَيَّ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِلظُّعُنِ
আসমা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মুযদালিফার রাতে মুযদালিফার কাছাকাছি স্থানে পৌঁছে সালাতে দাঁড়ালেন এবং কিছুক্ষণ সালাত আদায় করলেন। অতঃপর বললেন, হে বৎস! চাঁদ কি অস্তমিত হয়েছে? আমি বললাম, না। তিনি আরো কিছুক্ষণ সালাত আদায় করলেন। অতঃপর বললেন, হে বৎস! চাঁদ কি ডুবেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, চল। আমরা রওয়ানা হলাম এবং চললাম। পরিশেষে তিনি জামরায় কঙ্কর মারলেন এবং ফিরে এসে নিজের অবস্থানের জায়গায় ফজরের সালাত আদায় করলেন। অতঃপর আমি তাঁকে বললাম, হে মহিলা! আমার মনে হয়, আমরা বেশি অন্ধকার থাকতেই আদায় করে ফেলেছি। তিনি বললেন, বৎস! আল্লাহর রাসূল (ﷺ) মহিলাদের জন্য এর অনুমতি দিয়েছেন।
সহীহুল বুখারী, পর্ব ২৫ হাজ্জ, অধ্যায় ৯৮, হাঃ ১৬৭৯; মুসলিম ১৫ হাজ্জ, অধ্যায় ৪৯, হাঃ ১২৯১
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আসমা (রাঃ)-এর মুযদালিফার রাতের আমল বর্ণিত হয়েছে। তিনি মুযদালিফার কাছাকাছি স্থানে নামেন এবং সালাতে দাঁড়ান। কিছুক্ষণ সালাতের পর তিনি জিজ্ঞেস করেন, চাঁদ ডুবেছে কি না। যখন জানানো হয় যে চাঁদ ডুবেছে, তিনি রওনা হতে বলেন। তারা রওনা হয়ে জামরায় কঙ্কর মারেন। এরপর তিনি ফিরে এসে নিজের অবস্থানের জায়গায় ফজরের সালাত আদায় করেন। বর্ণনাকারী মনে করেন, তারা খুব অন্ধকারে কাজটি করেছেন। তখন আসমা (রাঃ) বলেন, রাসূল (صلى الله عليه وسلم) মহিলাদের জন্য এর অনুমতি দিয়েছেন। এই হাদিসে নারীদের জন্য মুযদালিফা থেকে আগে রওনা, জামরায় কঙ্কর মারা এবং রাসূলী অনুমতির বিষয়টি স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুযদালিফার রাতে নারীদের আগে রওনা হওয়ার অনুমতির কথা এসেছে।
- আসমা (রাঃ) চাঁদ ডোবার বিষয়টি দেখে রওনা হয়েছেন।
- জামরায় কঙ্কর মারার পর তিনি ফজরের সালাত নিজের জায়গায় আদায় করেছেন।
- যে বিষয়ে অনুমতি আছে, তা নিয়ে অযথা দোষারোপ করা ঠিক নয়।
