১৫/৬৫. অধ্যায়ঃ
হজ্জে গমনকারীর জন্য কুরবানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া বুদনার উপর প্রয়োজনে আরোহণ করা জায়িজ।
আল লু'লু ওয়াল মারজান : ৮৩৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৩৩
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: ارْكَبْهَا فَقَالَ: إِنَّهَا بَدَنَةٌ فَقَالَ: ارْكَبْهَا قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: ارْكَبْهَا وَيْلَكَ فِي الثَّالِثَةِ أَوْ فِي الثَّانِيَةِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) এক ব্যক্তিকে কুরবানীর উট হাঁকিয়ে নিতে দেখে বললেন, এর পিঠে আরোহণ কর। সে বলল, এ তো কুরবানীর উট। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, এর পিঠে সওয়ার হয়ে চল। এবারও লোকটি বলল, এ-তো কুরবানীর উট।এরপরও আল্লাহর রাসূল (ﷺ) বললেন, এর পিঠে আরোহণ কর, তোমার সর্বনাশ! এ কথাটি দ্বিতীয় বা তৃতীয়বারে বলেছেন।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫, হাজ্জ, অধ্যায় ১০৩, হাঃ ১৬৮৯; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৬৫, হাঃ ১৩২২
