১৫/৬৫. অধ্যায়ঃ
হজ্জে গমনকারীর জন্য কুরবানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া বুদনার উপর প্রয়োজনে আরোহণ করা জায়িজ।
আল লু'লু ওয়াল মারজান : ৮৩৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৩৪
حديث أَنَسٍ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: ارْكَبْهَا قَالَ: إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: ارْكَبْهَا، قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: ارْكَبْهَا ثَلاَثًا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এক ব্যক্তিকে কুরবানীর উট হাঁকিয়ে নিতে দেখে বললেন, এর উপর সওয়ার হয়ে যাও। সে বলল, এ তো কুরবানীর উট। তিনি বললেন, এর উপর সওয়ার হয়ে যাও। লোকটি বলল, এ তো কুরবানীর উট। তিনি বললেন, এর উপর সওয়ার হয়ে যাও। এ কথাটি তিনি তিনবার বললেন।
সহীহ বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ১০৩, হাঃ ১৬৯০; মুসলিম, পৰ্ব ১৫ : হাজ্জ্ব, অধ্যায় ৬৫, হাঃ ১২২৩
