১৫/৭৩. অধ্যায়ঃ
জীবনে হজ্জ একবার ফরজ।
আল লু'লু ওয়াল মারজান : ৮৪৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৪৬
حديث أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা আমাকে প্রশ্ন করা থেকে বিরত থাক, যতক্ষণ না আমি তোমাদের কিছু বলি। কেননা, তোমাদের পূর্বে যারা ছিল, তারা তাদের নবীদের অধিক প্রশ্ন করা ও নবীদের সাথে মতবিরোধ করার কারণেই ধ্বংস হয়েছে। তাই আমি যখন তোমাদের কোন বিষয়ে নিষেধ করি, তখন তা থেকে বেঁচে থাক। আর যদি কোন বিষয়ে আদেশ করি তাহলে সাধ্যমত পালন কর।
সহীহুল বুখারী, পর্ব ৯৬ : কুরআন ও হাদীসকে শক্তভাবে ধরে থাকা, অধ্যায় ২, হাঃ ৭২৮৮; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৭৩, হাঃ ১৩৩৭
