১৫/৭৭. অধ্যায়ঃ
হজ্জ ও উমরাহ থেকে ফেরার পথে যুল হুলাইফায় অবস্থান করা এবং সেখানে সালাত আদায়।
আল লু'লু ওয়াল মারজান : ৮৫৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৫৩
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ رُئِيَ وَهُوَ فِي مُعَرَّسٍ بِذِي الْحُلَيْفَةِ بِبَطْنِ الْوَادِي، قِيلَ لَهُ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَة(قَالَ مُوسى بْنُ عُقْبَةَ، أَحَدُ رِجَالِ السَّنَدِ) : وَقَدْ أَنَاخَ بِنَا سَالِمٌ يَتَوَخَّى بِالْمُنَاخِ الَّذِي كَانَ عَبْدُ اللهِ يُنِيخُ، يَتَحَرَّى مُعَرَّسَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ أَسْفَلُ مِنَ الْمَسْجِدِ الَّذِي بِبَطْنِ الْوَادِي، بَيْنَهُمْ وَبَيْنَ الطَّرِيقِ وَسَطٌ مِنْ ذلِكَ
‘আবদুল্লাহ ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
যুল-হুলাইফাহ (‘আকীক) উপত্যকায় রাত যাপনকালে তাঁকে স্বপ্নযোগে বলা হয়, আপনি বরকতময় উপত্যকায় অবস্থান করছেন। [রাবী মূসা ইব্নু ‘উকবাহ (রহ.) বলেন] সালিম (রহ.) আমাদেরকে সাথে নিয়ে উট বসিয়ে ঐ উট বসাবার স্থানটির খোঁজ করেন, যেখানে ‘আবদুল্লাহ ইব্নু ‘উমার (রাঃ) উট বসিয়ে আল্লাহর রাসূল (ﷺ)-এর রাত যাপনের স্থানটি খোঁজ করতেন। সে স্থানটি উপত্যকায় মসজিদের নীচু জায়গায় অবতরণকারীদের ও রাস্তার একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ, অধ্যায় ১৬, হাঃ ১৫৩৫; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৭৭, হাঃ ১৩৪৬
