১৫/৭৭. অধ্যায়ঃ
হজ্জ ও উমরাহ থেকে ফেরার পথে যুল হুলাইফায় অবস্থান করা এবং সেখানে সালাত আদায়।
আল লু'লু ওয়াল মারজান : ৮৫২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৫২
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَاخَ بِالْبَطْحَاءِ بِذِي الْحُلَيْفَةِ فَصَلَّى بِهَا وَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، يَفْعَلُ ذلِكَ
‘আবদুল্লাহ ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) যুল-হুলাইফার বাত্হা নামক উপত্যকায় উট বসিয়ে সালাত আদায় করেন। (রাবী নাফি‘ বলেন) ইব্নু ‘উমার (রাঃ)-ও তাই করতেন।
সহীহুল বুখারী, পূর্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ১৪, হাঃ ১৫৩২; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৩৭, হাঃ ১২৫৭
