১৫/৭৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৫১ - সফর থেকে ফেরার সময় তাকবীর ও দোয়া
হজ্জ বা অন্য সফর থেকে ফেরার পথে কী বলবে?
সফর থেকে ফেরার দোয়া: হজ্জ, উমরাহ ও যুদ্ধ শেষে নবী صلى الله عليه وسلم-এর আমল
আল-লু'লু ওয়াল মারজান : ৮৫১
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৫১
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا قَفَلَ مِنْ غَزْوٍ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ يُكَبِّرُ عَلَى كُلِّ شَرَفٍ مِنَ الأَرْضِ ثَلاَثَ تَكْبِيرَاتٍ، ثُمَّ يَقُولُ: لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، [ص: 75] آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) যখন যুদ্ধ, হজ্জ কিংবা ‘উমরাহ থেকে ফিরতেন, তখন প্রতিটি উঁচু জায়গার উপর তিনবার ‘আল্লাহু আকবার’ বলতেন। অতঃপর বলতেনঃ “আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব, হাম্দও তাঁরই জন্য, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাহ্কারী, ইবাদাতকারী, আপন প্রতিপালকের প্রশংসাকারী, আল্লাহ তা‘আলা নিজ প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন, আর দুশমনের দলকে তিনি একাই প্রতিহত করেছেন।”
সহীহুল বুখারী, পর্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ৫২, হাঃ ৬৩৮৫; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৭৬, হাঃ ১৩৪৪
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৫১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূল صلى الله عليه وسلم-এর সফর থেকে ফেরার একটি সুন্দর আমল এসেছে। তিনি যুদ্ধ, হজ্জ বা উমরাহ থেকে ফিরলে প্রতিটি উঁচু জায়গায় তিনবার আল্লাহু আকবার বলতেন। এরপর তাওহীদের বাক্য বলতেন: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তারপর তিনি নিজের অবস্থা প্রকাশ করতেন—আমরা ফিরে আসছি, তাওবা করছি, ইবাদত করছি, আমাদের রবের প্রশংসা করছি। শেষে আল্লাহর প্রতিশ্রুতি পূরণ, তাঁর বান্দাকে সাহায্য এবং দুশমন দলকে পরাজিত করার কথা বলতেন। এই সফর থেকে ফেরার দোয়া মুসলিমকে মনে করায়, যাত্রা শেষ হলেও বান্দার কৃতজ্ঞতা, তাওবা ও আল্লাহর উপর ভরসা শেষ হয় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফর থেকে ফেরার সময় আল্লাহর বড়ত্ব ঘোষণা করা নববী আমল।
- দোয়ায় তাওহীদ, তাওবা, ইবাদত ও কৃতজ্ঞতার কথা একসঙ্গে এসেছে।
- সফরের সফলতা আল্লাহর সাহায্য হিসেবে দেখা উচিত।
