১৫/৮১. অধ্যায়ঃ

মক্কা থেকে হিজরতকারী ব্যক্তির হজ্জ ও উমরাহ সম্পন্ন করার পর প্রবাসী ব্যক্তির জন্য অনূর্ধ্ব তিনদিন মক্কায় অবস্থান করা বৈধ।

আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৫৮

حديث العَلاَءِ بْنِ الْحَضْرَمِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلاَثٌ لِلْمُهَاجِرِ بَعْدَ الصَّدَرِ

‘আলা ইবনুল হাযরামী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মুহাজিরদের জন্য তাওয়াফে সদর* আদায় করার পর তিন দিন মাক্কায় থাকার অনুমতি আছে।*

* হাজ্জ এর কার্যসমূহ সমাপন করে মিনা হতে প্রত্যাবর্তন করার পর কাবা ঘরের যে তাওয়াফ করা হয় তাকে বুঝানো হয়েছে। ** মক্কাহ বিজয়ের পূর্বে যারা হিজরাত করেছিলেন তাদের জন্য পুনরায় মক্কায় অবস্থান করা হারাম ছিল। কিন্তু যারা হাজ্জ বা উমরাহ এর উদ্দেশ্যে মক্কায় আসবে তারা তাদের হাজ্জ উমরাহ এর কাজ সমাধা করে মাত্র তিন দিন প্রয়োজন হলে অবস্থান করতে পারবে-তাতে নিষেধ নেই। - সহীহুল বুখারী, পৰ্ব ৬৩ : আনসারগণের মর্যাদা, অধ্যায় ৪৭, হাঃ ৩৯৩৩; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৮১, হাঃ নং ১৩৫২

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন