১৫/৮০. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৫৭ - মুসলিম ও কাফিরের উত্তরাধিকার প্রসঙ্গ

হজ্জকারীর মক্কায় অবস্থান ও তার গৃহের উত্তরাধিকার হওয়া।

মুসলিম কাফির উত্তরাধিকার: আবূ তালিবের সম্পত্তি নিয়ে হাদিসের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৫৭

حديث أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللهِ أَيْنَ تَنْزِلُ فِي دَارِكَ بِمَكَّةَ فَقَالَ: وَهَلْ تَرَكَ عَقِيلٌ مِنْ رِبَاعٍ أَوْ دُورٍ وَكَانَ عَقِيلٌ وَرِثَ أَبَا طَالِبٍ هُوَ وَطَالِبٌ، وَلَمْ يَرِثْهُ جَعْفَرٌ وَلاَ عَلِيٌّ شَيْئًا َلانَّهُمَا كَانَا مُسْلِمَيْنِ، وَكَانَ عَقِيلٌ وَطَالِبٌ كَافِرَيْنِ

উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি মাক্কায় অবস্থিত আপনার বাড়ির কোন স্থানে অবস্থান করবেন? তিনি (ﷺ) বললেনঃ ‘আকীল কি কোন সম্পত্তি বা ঘর-বাড়ি অবশিষ্ট রেখে গেছে? ‘আকীল এবং তালিব আবূ তালিবের সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিলেন, জা‘ফর ও ‘আলী (রাঃ) হননি। কেননা তাঁরা দুইজন ছিলেন মুসলমান। ‘আকীল ও তালিব ছিল কাফির।

সহীহুল বুখারী, পর্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৪৪, হাঃ ১৫৮৮; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৮০, হাঃ ১৩৫১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মাক্কায় রাসূল صلى الله عليه وسلم কোথায় থাকবেন—এই প্রশ্ন থেকে উত্তরাধিকার বিষয়টি এসেছে। উসামাহ ইবনু যায়দ (রাঃ) জানতে চান, আপনি মাক্কায় আপনার বাড়ির কোন স্থানে থাকবেন। রাসূল صلى الله عليه وسلم বলেন, আকীল কি কোনো সম্পত্তি বা ঘর-বাড়ি রেখে গেছে? এরপর বর্ণনায় বলা হয়, আকীল ও তালিব আবূ তালিবের সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিলেন; জা‘ফর ও ‘আলী (রাঃ) কিছু পাননি। কারণ জা‘ফর ও ‘আলী মুসলমান ছিলেন, আর আকীল ও তালিব তখন কাফির ছিলেন। হাদিসটির মূল শিক্ষা উত্তরাধিকার বিষয়ে ঈমানের অবস্থার প্রভাব। এখানে মাক্কার বাড়ি, আবূ তালিবের সম্পত্তি এবং মুসলিম-কাফির উত্তরাধিকার—এই বিষয়গুলো সরাসরি এসেছে। অতিরিক্ত কাহিনি যোগ না করে এ সীমার মধ্যেই বোঝা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আবূ তালিবের সম্পত্তি আকীল ও তালিব পেয়েছিলেন, জা‘ফর ও ‘আলী (রাঃ) পাননি।
  • বর্ণনায় উত্তরাধিকার বিষয়ে মুসলিম ও কাফির অবস্থার পার্থক্য দেখা যায়।
  • রাসূল صلى الله عليه وسلم মাক্কার বাড়ির প্রসঙ্গে বাস্তব উত্তর দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন