২৭/১৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১০৭ - ভিন্ন ধর্মে মীরাস নেই

মুসলমান ও কাফির পরস্পরের উত্তরাধিকার স্বত্ব বাতিল

মুসলিম ও কাফিরের উত্তরাধিকার: মীরাসের স্পষ্ট বিধান

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১০৭

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «لاَ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ وَلاَ الْكَافِرُ الْمُسْلِمَ» . حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا الزُّهْرِيُّ نَحْوَهُ .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ هَكَذَا رَوَاهُ مَعْمَرٌ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ نَحْوَ هَذَا . وَرَوَى مَالِكٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ عُمَرَ بْنِ عُثْمَانَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ وَحَدِيثُ مَالِكٍ وَهَمٌ وَهِمَ فِيهِ مَالِكٌ وَقَدْ رَوَاهُ بَعْضُهُمْ عَنْ مَالِكٍ فَقَالَ عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ وَأَكْثَرُ أَصْحَابِ مَالِكٍ قَالُوا عَنْ مَالِكٍ عَنْ عُمَرَ بْنِ عُثْمَانَ وَعَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ عَفَّانَ هُوَ مَشْهُورٌ مِنْ وَلَدِ عُثْمَانَ وَلاَ يُعْرَفُ عُمَرُ بْنُ عُثْمَانَ .وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَاخْتَلَفَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي مِيرَاثِ الْمُرْتَدِّ فَجَعَلَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصَحْابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمُ الْمَالَ لِوَرَثَتِهِ مِنَ الْمُسْلِمِينَ . وَقَالَ بَعْضُهُمْ لاَ يَرِثُهُ وَرَثَتُهُ مِنَ الْمُسْلِمِينَ وَاحْتَجُّوا بِحَدِيثِ النَّبِيِّ ﷺ «لاَ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ» . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .

উসামা ইবনু যাইদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলিম ব্যক্তি কাফির ব্যক্তির উত্তরাধিকারী হবে না এবং কাফিরও মুসলিম ব্যক্তির উত্তরাধিকারী হবে না।

ইবনু আবূ উমার-সুফিয়ান হতে, তিনি যুহ্রী (রহঃ)-এর সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আবূ ঈসা (রহঃ) বলেন, জাবির ও আব্দুল্লাহ্ ইবনু আমর (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্। মা’মার এবং আরও অনেকে যুহ্রীর সূত্রে একইরকম বর্ণনা করেছেন। মালিক (রহঃ) যুহ্রী হতে, তিনি আলী ইবনুল হুসাইন হতে, তিনি উমার ইবনু উসমান হতে, তিনি উসামা ইবনু যাইদ (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে এইরকম বর্ণনা করেছেন। মালিকের বর্ণনা ভ্রান্তিপূর্ণ। এতে মালিকই ভুল করেছেন। এই হাদীসটিকে কোন কোন বর্ণনাকারী মালিকের সূত্রে বর্ণনা করেছেন এবং (উমার-এর স্থলে) আমর বলেছেন। মালিকের বেশিরভাগ শিষ্য ‘মালিক-উমার’ হতে বলেছেন। উসমান (রাঃ) এর সন্তানদের মধ্যে আমর প্রসিদ্ধ। উমার নামে তার কোন সন্তান ছিল বলে জানা যায় না। এ হাদীস অনুসারে অভিজ্ঞ আলিমগণ আমল করেছেন। তবে মুরতাদ (ধর্মত্যাগী) ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি (মীরাস) সম্পর্কে তাদের মধ্যে দ্বিমত আছে। একদল সাহাবী ও অপরাপর আলিম বলেছেন, তার পরিত্যক্ত সম্পত্তি তার মুসলিম উত্তরাধিকারীদের মধ্যে বন্টিত হবে। তাদের অপর দল বলেছেন, মুসলমানরা তার উত্তরাধিকারী হবে না। তারা উপরোক্ত হাদীসটি দলীল হিসাবে গ্রহণ করেছেন। ইমাম শাফীঈর এই অভিমত।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ধর্ম ভিন্ন হলে উত্তরাধিকার। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মুসলিম ব্যক্তি কাফির ব্যক্তির উত্তরাধিকারী হবে না এবং কাফিরও মুসলিম ব্যক্তির উত্তরাধিকারী হবে না। কথাটি সংক্ষিপ্ত, কিন্তু মীরাসের বড় একটি নিয়ম পরিষ্কার করে। এখানে আত্মীয়তা থাকলেও ধর্মের ভিন্নতার কারণে মীরাসের সম্পর্ক তৈরি হয় না—এটাই হাদিসের সরাসরি বক্তব্য। হাদিসের শেষে মুরতাদ ব্যক্তির মীরাস নিয়ে আলেমদের আলোচনার কথাও এসেছে, তবে মূল বাণী হলো মুসলিম ও কাফিরের পারস্পরিক উত্তরাধিকার না হওয়া। তাই এমন বিষয়ে আবেগ নয়, শরিয়তের দলিল অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিম ও কাফির পরস্পরের মীরাস পাবে না।
  • মীরাস শুধু আত্মীয়তার ওপর নয়, শরিয়তের নির্ধারিত শর্তের ওপর নির্ভর করে।
  • ধর্ম ভিন্ন হলে উত্তরাধিকার বিষয়ে স্পষ্ট বিধান আছে।
  • বিতর্কিত অবস্থায় আলেমদের কাছে বিস্তারিত জেনে নিতে হয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন