১৫/৯৫. অধ্যায়ঃ
তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফরের প্রস্তুতি নেবে না।
আল লু'লু ওয়াল মারজান : ৮৮২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৮২
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ: الْمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسْجِدِ الأَقْصى
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মসজিদুল হারাম, মসজিদুর রাসূল এবং মসজিদুল আক্সা (বায়তুল মাক্দিস) তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে (যিয়ারতের) উদ্দেশে হাওদা বাঁধা যাবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ২০ ; মক্কাহ ও মদীনাহর মসজিদে সালাতের মর্যাদা, অধ্যায় ১, হাঃ ১১৮৯; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৯৫, হাঃ ১৩৯৭
