১/৬৩. অধ্যায়ঃ
ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় এবং তা অপরিচিত অবস্থায় ফিরে যাবে আর তা দুই মসজিদের মাঝে ফিরে যাবে।
আল লু'লু ওয়াল মারজান : ৮৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৯
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ الإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلَى جُحْرِهَا
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ ঈমান মদিনাহ্ তে ফিরে আসবে যেমন সাপ তার গর্তে ফিরে আসে।
সহীহুল বুখারী, পৰ্ব ২৯: মদীনাহর ফাযীলাত, অধ্যায় ৬, হাঃ ১৮৭৬; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৬৫, হাঃ ১৪৭
