১৬/১৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯০৪ - পর্দার আয়াত নাযিলের ঘটনা

জায়নাব বিনতে জাহাশ (রাঃ) শাদি ও পর্দার আয়াত অবতীর্ণ এবং বিবাহের ওয়ালিমার প্রমাণ।

পর্দার আয়াত নাযিল: মেহমানের আদব ও ঘরের সম্মান

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯০৪

حديث أَنَسٍ قَالَ: أَنَا أَعْلَمُ النَّاسِ بِالْحِجَابِ؛ كَانَ أُبَيُّ بْنُ كَعْبٍ يَسْأَلُنِي عَنْهُ؛ أَصْبَحَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرُوسًا بِزَيْنَبَ ابْنَةِ جَحْشٍ، وَكَانَ تَزَوَّجَهَا بِالمَدِينَةِ، فَدَعَا النَّاسَ لِلطَّعَامِ بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ، فَجَلَسَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَلَسَ مَعَهُ رِجَالٌ، بَعْدَ مَا قَامَ الْقَوْمُ، حَتَّى قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَشى وَمَشَيْتُ مَعَهُ، حَتَّى بَلَغَ بَابَ حُجْرَةِ عَائِشَةَ، ثُمَّ ظَنَّ أَنَّهُمْ خَرَجُوا، فَرَجَعْتُ مَعَهُ فَإِذَا هُمْ جُلُوسٌ مَكَانَهُمْ؛ فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ الثَّانِيَةَ حَتَّى بَلَغَ بَابَ حُجْرَةِ عَائِشَةَ؛ فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ، فَإِذَا هُمْ قَدْ قَامُوا؛ فَضَرَبَ بَيْنِي وَبَيْنَهُ سِتْرًا، وَأُنْزِلَ الْحِجَابُ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমি পর্দা (’র আয়াত নাযিল হওয়া) সম্পর্কে সর্বাধিক অবহিত। এ ব্যাপারে ‘উবাই ইবনু কা‘ব (রাঃ) আমাকে জিজ্ঞেস করতেন। যাইনাব বিনতে জাহশের সঙ্গে নববিবাহিত হিসেবে আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর ভোর হল। তিনি মাদীনায় তাঁকে বিবাহ করেছিলেন। বেলা ওঠার পর তিনি লোকজনকে খাওয়ার পরও কিছু লোক তাঁর সাথে বসে থাকল।অবশেষে আল্লাহ্‌র রাসূল (ﷺ) উঠে গেলেন, আমিও তাঁর সাথে সাথে গেলাম। তিনি ‘আয়িশা (রাঃ)-এর হুজরার দরজায় পৌঁছলেন। অতঃপর ভাবলেন, লোকেরা হয়ত চলে গেছে। আমিও তাঁর সাথে ফিরে আসলাম। (এসে দেখলাম) তারা স্বস্থানে বসেই রয়েছে। তিনি পুনরায় ফিরে গেলেন। আমিও তাঁর সঙ্গে দ্বিতীয়বার ফিরে গেলাম। এমনকি তিনি ‘আয়িশা (রাঃ)-এর গৃহের দরজা পর্যন্ত পৌঁছে আবার ফিরে আসলেন। আমিও তাঁর সঙ্গে ফিরে আসলাম। এবার (দেখলাম) তারা উঠে গেছে। অতঃপর তিনি আমার ও তাঁর মাঝে পর্দা ঝুলিয়ে দিলেন। তখন পর্দার আয়াত নাযিল হল।

সহীহুল বুখারী, পর্ব ৭০: খাওয়া-খাদ্য, অধ্যায় ৫৯, হাঃ ৫৪৬৬; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ১৪, হাঃ ১৪২৮

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস (রাঃ) বলেন, তিনি পর্দার আয়াত সম্পর্কে মানুষের মধ্যে বেশি জানতেন। যাইনাব বিনতে জাহশ (রাঃ)-এর সঙ্গে নবী صلى الله عليه وسلم-এর বিয়ের পর লোকদের খাবারের দাওয়াত দেওয়া হয়। লোকজন খাওয়ার পর চলে গেলেও কিছু লোক বসে থাকে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উঠলেন, আনাস (রাঃ) তাঁর সঙ্গে গেলেন। তিনি ভেবেছিলেন লোকেরা চলে গেছে, কিন্তু ফিরে এসে দেখলেন তারা এখনও বসে আছে। আবার ফিরে গেলেন, পরে এসে দেখলেন তারা চলে গেছে। তখন তিনি আনাস (রাঃ) ও নিজের মাঝে পর্দা ঝুলিয়ে দিলেন। এরপর পর্দার আয়াত নাযিল হয়। এই হাদিসে অতিথির সময়জ্ঞান ও ঘরের গোপনীয়তার শিক্ষা স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মেহমানের উচিত খাবার শেষে প্রয়োজন ছাড়া বেশি সময় না থাকা।
  • ঘরের গোপনীয়তা ও পর্দার সম্মান রক্ষা করা দরকার।
  • নবী صلى الله عليه وسلم কাউকে লজ্জা না দিয়ে নিজের কষ্ট সামলেছেন।
  • আনাস (রাঃ) পর্দার আয়াতের ঘটনাটি সরাসরি জানতেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন