১৬/১৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯০৮ - তিন তালাকের পর ফিরে যাওয়ার শর্ত
তিনবার তালাক দেয়ার পর তালাকদাতার জন্য তালাকপ্রাপ্তা স্ত্রী বৈধ নয় যতক্ষণ না তাকে অন্য স্বামী বিবাহ করে, দৈহিক মিলনের পর তাকে ছেড়ে দেয় ও তার ইদ্দত পূর্ণ হয়।
তিন তালাকের পর প্রথম স্বামীর কাছে ফেরার শর্ত
আল-লু'লু ওয়াল মারজান : ৯০৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯০৮
حديث عَائِشَةَ، قَالَتْ: جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ الْقُرَظِيِّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي، فَأَبَتَّ طَلاَقِي، فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمنِ بْنَ الزَّبِيرِ، إِنَّمَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ، فَقَالَ: أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لاَ، حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ وَأَبُو بَكْرِ جَالِسٌ عِنْدَهُ، وَخَالِدُ بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ بِالْبَابِ يَنْتَظِرُ أَنْ يُؤذَنَ لَهُ فَقَالَ: يَا أَبَا بَكَرٍ أَلاَ تَسْمَعُ إِلَى هذِهِ، مَا تَجْهَرُ بِهِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রিফা‘আ কুরাযীর স্ত্রী নবী (ﷺ)-এর নিকট এসে বলল, আমি রিফা‘আর স্ত্রী ছিলাম। কিন্তু সে আমাকে বায়েন তালাক দিয়ে দিল। পরে আমি ‘আবদুর রহমান ইবনু যুবাইরকে বিয়ে করলাম। কিন্তু তার সঙ্গে রয়েছে কাপড়ের আঁচলের মতো নরম কিছু (অর্থাৎ তার পুরুষত্ব নাই)। তখন নবী (ﷺ) বললেন, তবে কি তুমি রিফা‘আর নিকট ফিরে যেতে চাও? না, তা হয় না, যতক্ষণ না তুমি তার মধুর স্বাদ গ্রহণ করবে আর সে তোমার মধুর স্বাদ গ্রহণ করবে।আবু বকর (রাঃ) তখন তাঁর নিকট উপবিষ্ট ছিলেন। আর খালিদ ইবনু সা‘ঈদ ইবনু ‘আস (রাঃ) দ্বারপ্রান্তে প্রবেশের অনুমতির অপেক্ষায় ছিলেন। তিনি বললেন, হে আবু বাক্র! এই নারী নবী (ﷺ)-এর দরবারে উচ্চ আওয়াজে যা বলছে, তা কি আপনি শুনতে পাচ্ছেন না?
সহীহুল বুখারী, পর্ব ৫২; সাক্ষ্যদান, অধ্যায় ৩, হাঃ ২৬৩৯; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহকিতাবুত তালাক, অধ্যায় ১৭, হাঃ ১৪৩৩
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো তালাক ও পুনরায় বৈধ হওয়ার শর্ত। রিফা‘আ কুরাযী তাঁর স্ত্রীকে বায়েন তালাক দেন। পরে তিনি আবদুর রহমান ইবনু যুবাইরকে বিয়ে করেন। এরপর তিনি নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে নিজের অবস্থার কথা বলেন। নবী صلى الله عليه وسلم তাকে জিজ্ঞেস করেন, সে কি রিফা‘আর কাছে ফিরে যেতে চায়। এরপর তিনি স্পষ্ট করেন, শুধু নতুন বিয়ে হলেই প্রথম স্বামীর কাছে ফেরা বৈধ হবে না; দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রকৃত দাম্পত্য সম্পর্ক হওয়া দরকার। হাদিসে বিষয়টি রূপক ভাষায় বলা হয়েছে। এখানে কোনো আলাদা গল্প বাড়ানো নয়, বরং সরাসরি বর্ণিত ঘটনাই মূল শিক্ষা। তালাকের বিষয়কে হালকা করে নেওয়া ঠিক নয়—এ সতর্কতাও বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বায়েন তালাকের পর প্রথম স্বামীর কাছে ফেরার জন্য নির্দিষ্ট শর্ত আছে।
- শুধু নামমাত্র দ্বিতীয় বিয়ে যথেষ্ট নয়।
- তালাকের সিদ্ধান্ত গুরুতর, তাই তা হালকা করে নেওয়া উচিত নয়।
- নারী নিজের সমস্যার কথা নবী صلى الله عليه وسلم-এর কাছে তুলে ধরেছিলেন।
