১৬/১৫. অধ্যায়ঃ
দাওয়াত দাতার দাওয়াত গ্রহণের আদেশ।
আল লু'লু ওয়াল মারজান : ৯০৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯০৭
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّهُ كَانَ يَقُولُ: شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ، يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ، وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, যে ওয়ালীমায় শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত করা হয় এবং গরীবদেরকে দাওয়াত করা হয় না সেই ওয়ালীমা সবচেয়ে নিকৃষ্ট। যে ব্যক্তি দাওয়াত কবুল করে না, সে আল্লাহ্ ও তাঁর রাসূল (ﷺ)-এর সঙ্গে নাফরমানী করে।।
সহীহুল বুখারী, পূর্ব ৬৭ : বিবাহ, অধ্যায় ৭২, হাঃ ৫১৭৭; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ১৬, হাঃ ১৪৩২
