১৬/১৮. অধ্যায়ঃ
স্ত্রীর যৌনাঙ্গের সামনের দিক দিয়ে ও পিছনের দিক দিয়ে মিলন করা বৈধ কিন্তু পায়ুপথ ব্যতীত।
আল লু'লু ওয়াল মারজান : ৯১১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯১১
حديث جَابِرٍ رضي الله عنه، قَالَ: كَانَتِ الْيَهُودُ تَقُولُ: إِذَا جَامَعَهَا مِنْ وَرَائِهَا جَاءَ الْوَلَدُ أَحْوَلَ فَنَزَلَتْ (نِسَاؤكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ইয়াহূদীরা বলত যে, যদি কেউ স্ত্রীর পেছন দিক থেকে সহবাস করে তাহলে সন্তান টেরা চোখের হয়। তখন (এর প্রতিবাদে) نِسَاؤكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ আয়াত অবতীর্ণ হয়।।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ হাজ্জ, অধ্যায় ৩৯, হাঃ ৪৫২৮; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ১৯, হাঃ ১৪৩৫
