১৮/৬. অধ্যায়ঃ
তিন তালাকপ্রাপ্তা মহিলার খরচ বা ব্যয়ভার নেই।
আল লু'লু ওয়াল মারজান : ৯৪৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৪৬
حديث عَائِشَةَ وَفَاطِمَةَ بِنْتِ قَيْسٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: مَا لِفَاطِمَةَ أَلاَ تَتَّقِي اللهَ، يَعْنِي فِي قَوْلِهَا لاَ سُكْنَى وَلاَ نَفَقَةَ
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমার কী হল? সে কেন আল্লাহ্কে ভয় করছে না অর্থাৎ তার এ কথায় যে, ত্বলাক্বপ্রাপ্তা নারী (তার স্বামীর থেকে) খাদ্য ও বাসস্থান কিছুই পাবে না।
সহীহুল বুখারী, পর্ব ৬৮ : ত্বালাক (বিবাহ বিচ্ছেদ), অধ্যায় ৪১, হাঃ ৫৩২৪; মুসলিম, পর্ব ১৮: ত্বলাক, অধ্যায় ৬, হাঃ ১৪৮১
