১৮/৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৪৮ - গর্ভবতী বিধবার ইদ্দত

বিধবা স্ত্রী বা অন্যদের সন্তান প্রসবের মাধ্যমে ইদ্দত পূর্ণ করার বর্ণনা।

গর্ভবতী বিধবার ইদ্দত: সন্তান প্রসবের পর বিয়ের অনুমতি

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৪৮

حديث سُبَيْعَةَ بِنْتِ الْحارِثِ: أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ، وَهُوَ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ، وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا، فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ، وَهِيَ حَامِلٌ، [ص: 122] فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ؛ فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ، فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ، رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ؛ فَقَالَ لَهَا: مَا لِي أَرَاكِ تَجَمَّلْتِ لِلْخُطَّابِ تُرَجِّينَ النِّكَاحَ، فَإِنَّكِ، وَاللهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌقَالَتْ سُبَيْعَةُ: فَلَمَّا قَالَ لِي ذلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ، وَأَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي، وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي

সুবায়আহ বিনতুল হারিস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বানু আমির ইব্‌নু লুয়াই গোত্রের সাদ ইব্‌নু খাওলার স্ত্রী ছিলেন, সা‘দ (রাঃ) বাদ্‌র যুদ্ধে অংশ গ্রহণকারী ছিলেন। তিনি বিদায় হজ্জের বছর মারা যান। তখন তাঁর স্ত্রী গর্ভবতী ছিলেন। তাঁর ইন্তিকালের কিছুদিন পরেই তিনি সন্তান প্রসব করলেন। এরপর নিফাস থেকে পবিত্র হয়েই তিনি বিবাহের পয়গাম দাতাদের উদ্দেশ্যে সাজসজ্জা আরম্ভ করলেন।এ সময় আবদুদ্দার গোত্রের আবুস সানাবিল ইব্‌নু বা’কাক নামক এক ব্যক্তি তাঁকে গিয়ে বললেন, কী ব্যাপার, আমি তোমাকে দেখছি যে, তুমি বিবাহের আশায় পয়গাম দাতাদের উদ্দেশ্যে সাজসজ্জা আরম্ভ করে দিয়েছ? আল্লাহ্‌র কসম চার মাস দশদিন অতিবাহিত হওয়ার পূর্বে তুমি বিবাহ করতে পারবে না। সুবায়‘আহ (রাঃ) বলেন, (আবুস সানাবিল আমাকে) এ কথা বলার পর আমি ঠিকঠাক মত কাপড় চোপড় পরিধান করে বিকেল বেলা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলাম এবং এ সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, যখন আমি সন্তান প্রসব করেছি তখন থেকেই আমি হালাল হয়ে গেছি। এরপর তিনি আমাকে বিয়ে করার নির্দেশ দিলেন যদি আমার ইচ্ছে হয়।

সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ১০, হাঃ ৩৯৯১; মুসলিম, পর্ব ১৮: ত্বলাক, অধ্যায় ৮, হাঃ ১৪৮৪

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো গর্ভবতী বিধবার ইদ্দত। সুবায়‘আহ (রাঃ)-এর স্বামী সা‘দ ইবনু খাওলা (রাঃ) মারা যান, তখন তিনি গর্ভবতী ছিলেন। স্বামীর মৃত্যুর কিছুদিন পর তিনি সন্তান প্রসব করেন। নিফাস থেকে পবিত্র হয়ে তিনি বিয়ের প্রস্তাবদাতাদের জন্য নিজেকে প্রস্তুত করেন। তখন আবুস সানাবিল তাঁকে বলেন, চার মাস দশ দিন পার না হলে তিনি বিয়ে করতে পারবেন না। সুবায়‘আহ (রাঃ) নিজে রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم)-এর কাছে গিয়ে বিষয়টি জিজ্ঞেস করেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে জানান, সন্তান প্রসবের পর থেকেই তিনি হালাল হয়েছেন এবং ইচ্ছা হলে বিয়ে করতে পারেন। হাদিসটি শেখায়, দ্বীনি বিষয়ে সন্দেহ হলে সরাসরি জিজ্ঞেস করা দরকার। মানুষের কথা শুনেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বিশেষ করে ইদ্দত ও বিয়ের মতো বিষয়ে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গর্ভবতী বিধবার ইদ্দত সন্তান প্রসবের সঙ্গে শেষ হওয়ার বিষয়টি হাদিসে এসেছে।
  • মানুষের কথা শুনে বিভ্রান্ত হলে জ্ঞানীর কাছে জিজ্ঞেস করা উচিত।
  • নারী নিজের দ্বীনি প্রশ্ন নিয়ে সরাসরি জানতে পারে।
  • বিয়ে ও ইদ্দতের বিষয়ে নিশ্চিত জ্ঞান জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন