১৮/৮. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৪৯ - সন্তান প্রসবেই গর্ভবতীর ইদ্দত
বিধবা স্ত্রী বা অন্যদের সন্তান প্রসবের মাধ্যমে ইদ্দত পূর্ণ করার বর্ণনা।
গর্ভবতী নারীর ইদ্দত: সন্তান প্রসব পর্যন্ত অপেক্ষার হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ৯৪৯
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৪৯
حديث أُمِّ سَلَمَةَ عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ عِنْدَهُ، فَقَالَ: أَفْتِنِي فِي امْرَأَةٍ وَلَدَتْ بَعْدَ زَوْجِهَا بِأَرْبَعِينَ لَيْلَةً؛ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: آخِرُ الأَجَلَيْنِ قُلْتُ أَنَا (وَأُولاَتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ) قَالَ أَبُو هُرَيْرَةَ: أَنَا مَعَ ابْنِ أَخِي (يَعْنِي أَبَا سَلَمَةَ) فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ غُلاَمَهُ كُرَيْبًا إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا فَقَالَتْ: قُتِلَ زَوْجُ سُبَيْعَةَ الأَسْلَمِيَّةِ، وَهِيَ حُبْلَى، فَوَضَعَتْ بَعْدَ مَوْتِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً، فَخُطِبَتْ، فَأَنْكَحَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ أَبُو السَّنَابِلِ فِيمَنْ خَطَبَهَا
আবূ সালামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আবু হুরাইরা (রাঃ) ইব্নু ‘আব্বাস (রাঃ)-এর কাছে ছিলেন, এমন সময় এক ব্যক্তি ইব্নু ‘আব্বাস (রাঃ)-এর কাছে এলেন এবং বললেন, এক মহিলা তাঁর স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর বাচ্চা প্রসব করেছে। সে এখন কিভাবে ইদ্দত পালন করবে, এ বিষয়ে আমাকে ফাতাওয়া দিন। ইব্নু ‘আব্বাস (রাঃ) বললেন, ইদ্দত সম্পর্কিত হুকুম দুইটির যেটি দীর্ঘ, তাঁকে সেটি পালন করতে হবে। আবু সালামাহ (রহঃ) বলেন, আমি বললাম, আল্লাহ্র হুকুম তো হলঃ গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। আবু হুরাইরা (রাঃ) বলেন, আমি আমার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ আবু সালামাহর সঙ্গে আছি।তখন ইব্নু ‘আব্বাস (রাঃ) তাঁর ক্রীতদাস কুরায়বকে বিষয়টি জিজ্ঞেস করার জন্য উম্মু সালামাহ (রাঃ)-এর কাছে পাঠালেন। তিনি বললেন, সুবায়‘আহ আসলামিয়া (রাঃ)-এর স্বামীকে হত্যা করা হল, তিনি তখন গর্ভবতী ছিলেন। স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর তিনি সন্তান প্রসব করলেন। এরপরই তাঁর কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হল। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বিয়ে করিয়ে দিলেন। যারা তাঁকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন আবুস্ সানাবিল তাদের মধ্যে একজন।
সহীহুল বুখারী, পর্ব ৬৫ : তাফসীর, অধ্যায় ২, হাঃ ৪৯০৯; মুসলিম, পর্ব ১৮: ত্বলাক, অধ্যায় ৮, হাঃ ১৪৮৫
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে গর্ভবতী নারীর ইদ্দত নিয়ে একটি প্রশ্ন ও তার জবাব এসেছে। এক ব্যক্তি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর কাছে জানতে চান, স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর সন্তান প্রসব করা এক নারী কীভাবে ইদ্দত পালন করবে। ইবনু ‘আব্বাস (রাঃ) প্রথমে দীর্ঘতর সময়ের কথা বলেন। তখন আবু সালামাহ (রহ.) আয়াতের কথা স্মরণ করিয়ে দেন যে, গর্ভবতী নারীদের ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত। আবু হুরাইরা (রাঃ) তাঁর সঙ্গে একমত হন। এরপর বিষয়টি উম্মু সালামাহ (রাঃ)-এর কাছে যাচাই করা হয়। তিনি সুবায়‘আহ আসলামিয়ার ঘটনা বলেন, যেখানে সন্তান প্রসবের পর তাঁর কাছে বিয়ের প্রস্তাব আসে এবং রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم) তাঁকে বিয়ে করিয়ে দেন। এই হাদিস জ্ঞান যাচাই, দলিল দেখা এবং অভিজ্ঞ সাহাবিয়ার কাছে প্রশ্ন করার সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভবতী নারীর ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত—এ কথা হাদিসে স্পষ্টভাবে এসেছে।
- কোনো বিষয়ে মতভেদ হলে দলিলের দিকে ফিরে যাওয়া উচিত।
- সাহাবিগণ বিষয় যাচাই করতে অন্য সাহাবিয়ার কাছে প্রশ্ন করেছেন।
- দ্বীনি ফাতাওয়ায় নিশ্চিত হওয়া খুব গুরুত্বপূর্ণ।
