১৮/৯. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৫১ - বিধবার শোকের সীমা

স্বামী মারা গেলে মহিলার জন্য ইদ্দত পর্যন্ত শোক পালন করা ওয়াজিব এবং অন্যদের তিনদিনের বেশি শোক পালন নিষিদ্ধ।

বিধবার শোকের বিধান: সুরমা, সুগন্ধি ও পোশাকের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৫১

حديث أُمِّ عَطِيَّةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَلاَ نَكْتَحِلَ وَلاَ نَتَطَيَّبَ، وَلاَ نَلْبَسَ ثَوْبًا مَصْبُوغًا إِلاَّ ثَوْبَ عَصْبٍ، وَقَدْ رُخِّصَ لَنَا عِنْدَ الطُّهْرِ، إِذَا اغْتَسَلَتْ إِحْدَانَا مِنْ مَحِيضِهَا فِي نُبْذَةٍ مِنْ كُسْتِ أَظْفَارٍ

উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ

কোন মৃত ব্যক্তির জন্যে আমাদেরকে তিন দিনের অধিক শোক পালন করা হতে নিষেধ করা হতো। কিন্তু স্বামীর ক্ষেত্রে চার মাস দশদিন (শোক পালনের অনুমতি ছিল)। আমরা তখন সুরমা লাগাতাম না, সুগন্ধি ব্যবহার করতাম না, ইয়েমেনের তৈরি রঙিন কাপড় ছাড়া অন্য কোন রঙিন কাপড় পরিধান করতাম না। তবে হায়য হতে পবিত্রতার গোসলে আজফারের খোশ্‌বু মিশ্রিত বস্ত্রখণ্ড ব্যবহারের অনুমতি ছিল। আর আমাদের জানাযার পেছনে যাওয়া নিষিদ্ধ ছিল।এই বর্ণনা হিশাম ইব্‌নু হাস্‌সান (রহঃ) হাফসা (রহঃ) হতে, তিনি উম্মে ‘আতিয়্যা (রাঃ) হতে এবং তিনি নবী (ﷺ) হতে বিবৃত করেছেন।

সহীহুল বুখারী, পর্ব ৬; হায়, অধ্যায় ১২, হাঃ ৩১৩; মুসলিম, পর্ব ১৮: ত্বলাক, অধ্যায় ৯, হাঃ ৯৩৮

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মে ‘আতিয়্যা (রাঃ) নারীদের শোকের সময়কার কিছু বিধান বর্ণনা করেছেন। মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করতে নিষেধ করা হতো, তবে স্বামীর ক্ষেত্রে চার মাস দশ দিন শোকের অনুমতি ছিল। এ সময় তাঁরা সুরমা লাগাতেন না, সুগন্ধি ব্যবহার করতেন না এবং ইয়েমেনি রঙিন কাপড় ছাড়া অন্য রঙিন কাপড় পরতেন না। তবে হায়য থেকে পবিত্রতার গোসলে অল্প পরিমাণ সুগন্ধিযুক্ত বস্ত্রখণ্ড ব্যবহারের অনুমতি ছিল। আরও বলা হয়েছে, জানাযার পেছনে যাওয়া তাঁদের জন্য নিষিদ্ধ ছিল। হাদিসটি খুব বাস্তব জীবনঘনিষ্ঠ। এতে শোকের সীমা, সাজসজ্জা থেকে দূরে থাকা এবং পবিত্রতার সময় সীমিত ছাড়—সব একসঙ্গে এসেছে। তাই বিধবার শোককে আবেগের বিষয় মনে হলেও, হাদিসে এর নির্দিষ্ট নিয়মও বোঝানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বামীর মৃত্যু ছাড়া অন্য মৃতের জন্য তিন দিনের বেশি শোক নয়।
  • বিধবার শোককালে সুরমা ও সুগন্ধি থেকে বিরত থাকার কথা এসেছে।
  • পবিত্রতার গোসলে সীমিত সুগন্ধিযুক্ত জিনিস ব্যবহারের অনুমতি আছে।
  • শোকের বিধানে আবেগের পাশাপাশি নির্দিষ্ট সীমাও আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন