২১/১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৬৭ - পোশাক ও বেচাকেনায় শালীনতা
স্পর্শ ও নিক্ষেপের মাধ্যমে ক্রয়-বিক্রয় বাতিল হওয়া।
পোশাক ও ক্রয়-বিক্রয়ে সতর্কতা: মুলামাসাহ, মুনাবাযাহ ও শালীনতা
আল-লু'লু ওয়াল মারজান : ৯৬৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৬৭
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: نَهى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لِبْسَتَيْنِ وَعَنْ بَيْعَتَيْنِ: نَهى عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ فِي الْبَيْعِ؛ وَالْمُلاَمَسَةُ لَمْسُ الرَّجُلِ ثَوْبَ الآخَرِ بِيَدِهِ بِاللَّيْلِ أَوْ بِالنَّهَارِ وَلاَ يُقَلِّبُهُ إِلاَّ بِذلِكَ، وَالْمُنَابَذَةُ أَنْ يَنْبِذَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ بِثَوْبِهِ وَيَنْبِذَ الآخَرُ ثَوْبَهُ، وَيَكُونَ ذلِكَ بَيْعَهُمَا مِنْ غَيْرِ نَظَرٍ وَلاَ تَرَاضٍ وَاللِّبْسَتَيْنِ: اشْتِمَالُ الصَّمَّاءِ؛ وَالصَّمَّاءُ أَنْ يَجْعَلَ ثَوْبَهُ عَلَى أَحَدِ عَاتِقَيْهِ، فَيَبْدُوَ أَحَدُ شِقَّيْهِ لَيْسَ عَلَيْهِ ثَوْبٌ، وَاللِّبْسَةُ الأُخْرَى احْتِبَاؤُهُ بِثَوْبِهِ وَهُوَ جَالِسٌ لَيْسَ علَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) দুই প্রকার কাপড় পরিধান করতে ও দুই প্রকার ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। ক্রয়-বিক্রয়ে তিনি ‘মুলামাসাহ’ ও ‘মুনাবাযাহ’ থেকে নিষেধ করেছেন। মুলামাসাহ হল, রাতে বা দিনে একজনের দ্বারা অপর জনের কাপড় হাত দিয়ে স্পর্শ করা। এটুকু ব্যতীত তা আর উলট-পালট করে দেখে না। আর মুনাবাযাহ হল, এক লোকের দ্বারা অন্য লোকের প্রতি তার কাপড় নিক্ষেপ করা। আর দ্বিতীয় ব্যক্তি দ্বারাও তার কাপড় নিক্ষেপ করা এবং এর দ্বারাই তাদের ক্রয়-বিক্রয় সম্পন্ন হওয়া, দেখা ও পারস্পরিক সম্মতি ব্যতিরেকেই।আর দুই প্রকার পোশাক পরিধানের (এর এক প্রকার) হল, ইশতিমালুস-সাম্মা’। সাম্মা হল এক কাঁধের উপর কাপড় এমনভাবে রাখা যাতে অন্য কাঁধ খালি থাকে, কোন কাপড় থাকে না। পোশাক পরার অন্য প্রকার হচ্ছে- বসা অবস্থায় নিজের কাপড় দ্বারা নিজেকে এমনভাবে ঘিরে রাখা, যাতে লজ্জাস্থানের উপর কাপড়ের কোন অংশ না থাকে।
সহীহুল বুখারী, পর্ব ৭৭ : পোশাক, ২০, হাঃ ৫৮২০; মুসলিম, পর্ব ২১: ক্রয়-বিক্রয়, অধ্যায় ১, হাঃ ১৫১১
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো পোশাক ও ক্রয়-বিক্রয়ের শালীনতা। রাসূল (صلى الله عليه وسلم) দুই ধরনের বেচাকেনা এবং দুই ধরনের পোশাক থেকে নিষেধ করেছেন। মুলামাসাহ হলো শুধু কাপড় স্পর্শ করে বিক্রি ঠিক করা, আর মুনাবাযাহ হলো কাপড় নিক্ষেপ করেই বিক্রি সম্পন্ন করা—দেখা ও সম্মতি ছাড়া। এতে লেনদেন অস্পষ্ট হয়ে যায়। একই হাদিসে ইশতিমালুস সাম্মা এবং এমনভাবে কাপড় জড়িয়ে বসা নিষেধ করা হয়েছে, যাতে লজ্জাস্থান ঢাকার নিশ্চয়তা থাকে না। তাই এই হাদিস একসঙ্গে দুই শিক্ষা দেয়: ব্যবসায় স্বচ্ছতা এবং পোশাকে শালীনতা। ইসলামি জীবন শুধু ইবাদত নয়, বাজার ও পোশাকের আচরণেও সুন্দর নিয়ম শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দেখা ও সম্মতি ছাড়া বেচাকেনা করা ঠিক নয়।
- মুলামাসাহ ও মুনাবাযাহ পদ্ধতি নিষিদ্ধ।
- পোশাকে লজ্জাস্থান ঢাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হয়।
- শালীনতা ও স্বচ্ছতা মুসলিম আচরণের অংশ।
