২১/৪. অধ্যায়ঃ
কোন ভাইয়ের দামদর করার উপর দামদর করা, কোন ভাইয়ের ক্রয়ের বিরুদ্ধে ক্রয় করা, ঠকানো ও পালানে দুধ জমা করার নিষিদ্ধতা।
আল লু'লু ওয়াল মারজান : ৯৬৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৬৯
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয় না করে।
সহীহুল বুখারী, পর্ব ৩৪ : ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ৫৮, হাঃ ২১৩৯; মুসলিম, পর্ব ২১: ক্ৰয়-বিক্রয়, অধ্যায় ৪, হাঃ ১৪১২
