২১/৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৭০ - বাজারে প্রতারণা ও দালালী নিষেধ

কোন ভাইয়ের দামদর করার উপর দামদর করা, কোন ভাইয়ের ক্রয়ের বিরুদ্ধে ক্রয় করা, ঠকানো ও পালানে দুধ জমা করার নিষিদ্ধতা।

ইসলামে বাজার নীতি: কাফেলা, দালালী ও দুধ আটকে বিক্রি নিষেধ

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৭০

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ وَلاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَلاَ تَنَاجَشُوا وَلاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ وَلاَ تُصَرُّوا الْغَنَمَ وَمَنِ ابْتَاعَهَا فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْتَلِبَهَا؛ إِنْ رَضِيهَا أَمْسَكَهَا، وَإِنْ سَخِطَهَا رَدَّهَا وَصَاعًا مِنْ تَمْرٍ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, তোমরা (পণ্যবাহী) কাফেলার সাথে (শহরে প্রবেশের পূর্বে) সাক্ষাৎ করবে না, তোমাদের কেউ যেন কারো ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে। তোমরা প্রতারণামূলক দালালী করবে না। শহরবাসী তোমাদের কেউ যেন গ্রামবাসীর পক্ষে বিক্রয় না করে। তোমরা বকরীর দুধ আটকিয়ে রাখবে না। যে এরূপ বকরী ক্রয় করবে, সে দুধ দোহনের পরে এ দুইটির মধ্যে যেটি ভাল মনে করবে, তা করতে পারে। সে যদি এতে সন্তুষ্ট হয় তবে বকরী রেখে দিবে, আর যদি সে তা অপছন্দ করে তবে ফেরত দিবে এবং এক সা‘আ পরিমাণ খেজুর দিবে।

সহীহুল বুখারী, পর্ব ৩৪ : ক্রয়-বিক্রয়, অধ্যায় ৬৪, হাঃ ২১৫০; মুসলিম, পর্ব ২১: ক্রয়-বিক্রয়, অধ্যায় ৪, হাঃ ১৫১৫

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো বাজারে প্রতারণা থেকে সতর্কতা। রাসূল (صلى الله عليه وسلم) কয়েকটি কাজ নিষেধ করেছেন: পণ্যবাহী কাফেলার সঙ্গে শহরে আসার আগে সাক্ষাৎ করে কেনা, অন্যের বিক্রয়ের উপর বিক্রি করা, প্রতারণামূলক দালালী, শহরবাসীর গ্রামবাসীর পক্ষে বিক্রি করা এবং বকরীর দুধ আটকে রাখা। হাদিসে দুধ আটকিয়ে রাখা বকরী কিনলে ক্রেতার জন্য বিকল্পও এসেছে: সন্তুষ্ট হলে রাখবে, না হলে ফেরত দেবে এবং এক সা খেজুর দেবে। এতে বোঝা যায়, ইসলাম শুধু নিষেধ করে না; ক্ষতি হলে কীভাবে সমাধান হবে তাও শেখায়। বাজারে প্রতারণা, কৃত্রিম দাম বাড়ানো ও তথ্য গোপন করা থেকে দূরে থাকা এই হাদিসের বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পণ্যবাহী কাফেলাকে শহরে আসার আগে আটকে কেনা নিষিদ্ধ।
  • প্রতারণামূলক দালালী থেকে বিরত থাকতে হয়।
  • দুধ আটকে পশু বিক্রি করা ক্রেতাকে ধোঁকা দেওয়ার মতো।
  • ক্ষতিগ্রস্ত ক্রেতার জন্য ফেরতের সুযোগ রাখা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন