৪/১৯. অধ্যায়ঃ
সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০০২-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০০২-[২৫]
وَعَنْ أمِّ سَلمَةَ قَالَتْ: رَأَى النَّبِيُّ ﷺ غُلَامًا لَنَا يُقَالُ لَه: أَفْلَحُ إِذَا سَجَدَ نَفَخَ فَقَالَ: «يَا أَفْلَحُ تَرِّبْ وَجْهَكَ . رَوَاهُ التِّرْمِذِيّ
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমদের ‘আফলাহ’ নামক গোলামকে দেখলেন যে, সে যখন সাজদায় যায় (তখন সাজদার স্থান সাফ করার জন্য) ফুঁ দেয়। তিনি (ﷺ) বললেন, হে আফ্লাহ! তুমি তোমার চেহারাকে ধূলিময় করো। (তিরমিযী) [১]
[১] দুর্বল : আত্ তিরমিযী ৩৮১, য‘ঈফ আত্ তারগীব ২৯৬, য‘ঈফ আল জামি‘ ৬৩৭। কারণ এর সানাদে আবূ সালিহ নামে একজন অপরিচিত বর্ণনাকারী রয়েছে যেমনটি ইমাম যাহাবী (রহঃ) তার সম্পর্কে বলেছেন।
