৪/১৯. অধ্যায়ঃ
সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০০৮-[৩১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০০৮-[৩১]
وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: إِذَا أحْدَثَ أَحَدُكُمْ وَقَدْ جَلَسَ فِي آخِرِ صَلَاتِه قَبْلَ أَنْ يُسَلِّمَ فَقَدْ جَازَتْ صَلَاتُه . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ إِسْنَادُه لَيْسَ بِالْقَوِيِّ وَقَدِ اضْطَرَبُوا فِي إِسْنَادِه
আবদুল্লাহ ইবনু 'আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন শেষ বৈঠকের শেষ পর্যায় উপনীত হয়, আর সালাম ফিরানোর আগে ওজু ভঙ্গ হয়ে যায়, তবুও তার সালাত বৈধ হবে। (তিরমিযী; তিনি বলেছেন, এ হাদীসটির সূত্র শক্তিশালী নয় এবং তার সূত্রের মাঝে গণ্ডগোল মনে করছেন হাদীস বিশারদগণ।) [১]
[১] দুর্বল : আত্ তিরমিযী ৪০৮। কারণ এর সানাদে ‘আবদুর রহমান বিন যিয়াদ বিন আন্‘উম একজন দুর্বল বর্ণনাকারী। সাথে সাথে হাদীসটি সহীহ হাদীসের পরিপন্থী।
