৪/১৯. অধ্যায়ঃ
সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০০৭-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০০৭-[৩০]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: قَالَ النَّبِيُّ ﷺ: إِذَا أَحْدَثَ أحَدُكُمْ فِي صَلَاتِه فَلْيَأْخُذْ بِأَنْفِه ثُمَّ لِيَنْصَرِفْ . رَوَاهُ أَبُو دَاوُدَ
‘আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ইরশাদ করেছেনঃ তোমাদের কেউ যখন সালাতে ওজু ভঙ্গ করে ফেলে সে যেন তার নাক চেপে ধরে তারপর সালাত ছেড়ে চলে আসে। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১১৪, সহীহ আল জামি‘ ২৮৬।
