৪/১৯. অধ্যায়ঃ
সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০১৩-[৩৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০১৩-[৩৬]
وَعَنْ نَافِعٍ قَالَ: إِنَّ عَبْدَ اللّهِ بْنَ عُمَرَ مَرَّ عَلى رَجُلٍ وَهُوَ يُصَلِّي فَسَلَّمَ عَلَيْهِ فَرَدَّ الرَّجُلُ كَلَامًا فَرَجَعَ إِلَيْهِ عَبْدُ اللّهِ بْنُ عُمَرَ فَقَالَ لَه: إِذَا سُلِّمَ عَلى أحَدِكُمْ وَهُوَ يُصَلِّي فَلَا يَتَكَلَّمْ وَلْيُشِرْ بِيَدِه. رَوَاهُ مَالك
নাফি‘ (রহঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এক ব্যক্তির পাশ দিয়ে গমন করলেন, তখন সে সালাত আদায় করছিল। ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তাকে সালাম প্রদান করলেন। সে ব্যক্তি ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর সালামের উত্তর স্বশব্দে দিলো। ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তার নিকট ফিরে গেলেন এবং বললেন, তোমাদের কোন লোককে সালাতরত অবস্থায় সালাম দেয়া হলে তার উত্তর স্বশব্দে দিতে নেই, বরং নিজের হাত দিয়ে ইশারা করবে। (মালিক) [১]
[১] সহীহ : মালিক ৪০৭।
