৪/১৯. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১০১২-[৩৫] - সালাতে ইবলিস থেকে আশ্রয়

সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - তৃতীয় অনুচ্ছেদ

সালাতে ইবলিস থেকে আল্লাহর আশ্রয় চাওয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০১২-[৩৫]

وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَامَ رَسُوْلُ اللّهِ ﷺ فَسَمِعْنَاهُ يَقُوْلُ: «أَعُوْذُ بِاللّهِ مِنْكَ» ثُمَّ قَالَ: «أَلْعَنُكَ بِلَعْنَةِ اللّهِ» ثَلَاثًا وَبَسَطَ يَدَه كَأَنَّه يَتَنَاوَلُ شَيْئًا فَلَمَّا فَرَغَ مِنَ الصَّلَاةِ قُلْنَا يَا رَسُولَ اللّهِ قَدْ سَمِعْنَاكَ تَقُولُ فِي الصَّلَاةِ شَيْئًا لَمْ نَسْمَعْكَ تَقُولُه قَبْلَ ذلِكَ وَرَأَيْنَاكَ بَسَطْتَ يَدَكَ قَالَ: «إِنَّ عَدُوَّ اللّهِ إِبْلِيسَ جَاءَ بِشِهَابٍ مِنْ نَارٍ لِيَجْعَلَه فِي وَجْهِي فَقُلْتُ أَعُوذُ بِاللّهِ مِنْكَ ثَلَاثَ مَرَّاتٍ. ثُمَّ قُلْتُ: أَلْعَنُكَ بِلَعْنَةِ اللّهِ التَّامَّةِ فَلَمْ يَسْتَأْخِرْ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَرَدْتُ أَخْذَه وَاللّهِ لَوْلَا دَعْوَةُ أَخِينَا سُلَيْمَانَ لَأَصْبَحَ مُوثَقًا يَلْعَبُ بِه وِلْدَانُ أَهْلِ الْمَدِينَة».رَوَاهُ مُسْلِمٌ

আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করতে দাঁড়ালেন। আমরা তাঁকে সালাতে “আ‘ঊযুবিল্লাহ-হি মিনকা” পড়তে শুনলাম। এরপর তিনি (ﷺ) তিনবার বললেন, “আমি তোমাদের ওপর অভিশাপ করছি, আল্লাহর অভিশাপ দ্বারা”। এরপর তিনি (ﷺ) তাঁর হাত প্রশস্ত করলেন, যেন তিনি কোন জিনিস নিচ্ছেন। তিনি (ﷺ) যখন সালাত শেষ করলেন তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল। আজ আমরা আপনাকে সালাতে এমন কথা বলতে শুনলাম যা এর পূর্বে আর কখনো বলতে শুনিনি। আর আজ আমরা আপনাকে হাত বিস্তার করতেও দেখেছি।জবাবে তিনি (ﷺ) বললেন, আল্লাহর শত্রু ইবলীস আমার চেহারায় নিক্ষেপ করার জন্যে আগুনের টুকরা হাতে করে নিয়ে এসেছিল। তখন আমি তিনবার বলেছিলাম, “আ‘ঊযুবিল্লাহ-হি মিনকা” (আমি আল্লাহর কাছে তোমার শত্রুতা হতে আশ্রয় চাই)। এরপর আমি বলেছি, আমি তোমার ওপর অভিশাপ বর্ষণ করছি, আল্লাহর সম্পূর্ণ লা’নত দ্বারা। এতে সে দূরে সরেনি। তারপর আমি তাকে ধরতে ইচ্ছা করলাম। আল্লাহর শপথ! যদি আমার ভাই সুলায়মান (আঃ)-এর দোয়া না থাকত তাহলে (সে মসজিদের খাম্বায়) ভোর পর্যন্ত বাঁধা থাকত। আর মাদীনার শিশু-বাচ্চারা একে নিয়ে খেলতো। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৫৪২, নাসায়ী ১২১৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১০১২-[৩৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের মধ্যে একটি বিশেষ ঘটনা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাতে দাঁড়ালে সাহাবীরা তাঁকে বলতে শুনলেন, আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই। এরপর তিনি তিনবার বললেন, আমি তোমার ওপর আল্লাহর অভিশাপ করছি। তিনি হাতও বাড়ালেন, যেন কিছু ধরতে যাচ্ছেন। সালাত শেষে সাহাবীরা বিষয়টি জানতে চাইলে তিনি বললেন, আল্লাহর শত্রু ইবলিস আগুনের টুকরা নিয়ে তাঁর চেহারায় ছুড়ে দিতে এসেছিল। তিনি আল্লাহর কাছে আশ্রয় চান এবং তাকে লানত করেন। পরে তিনি ধরতে চাইলে সুলায়মান (আঃ)-এর দোয়ার কথা মনে করে তা করেননি। এই হাদিস সালাতে শয়তানের বাধা, আল্লাহর আশ্রয় এবং নবীজির সংযম শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার।
  • সালাতের মধ্যেও শয়তান বাধা দিতে পারে।
  • নবীজি বিপদের মুহূর্তেও আল্লাহর সাহায্যের দিকে ফিরেছেন।
  • সুলায়মান (আঃ)-এর দোয়ার প্রতি সম্মান রেখে নবীজি সংযম দেখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন