৪/১৯. অধ্যায়ঃ
সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০০৪-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০০৪-[২৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: اقْتُلُوا الْأَسْوَدَيْنِ فِي الصَّلَاةِ الْحَيَّةَ وَالْعَقْرَبَ . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَلِلنَّسَائِيِّ مَعْنَاهُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাতরত অবস্থায়ও দুই ‘কালোকে’ হত্যা করো অর্থাৎ সাপ ও বিচ্ছুকে। (আহমাদ, আবূ দাঊদ, আবূ দাঊদ, তিরমিযী, নাসায়ী অর্থের দিক দিয়ে) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৯২১, আত্ তিরমিযী ৩৯০, নাসায়ী ১২০২, ইবনু মাজাহ্ ১২৪৫, সহীহ আল জামি‘ ১১৪৭, আহমাদ ১০১১৬।
