৪/২০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১০১৬-[৩] - পাঁচ রাকআত পড়লে সাহ্উ সিজদা

সাহু সিজদা - প্রথম অনুচ্ছেদ

আস্ সাহু (সালাতে) ভুলে যাওয়াসালাতে ভুল হলে সিজদা্ (সিজদা/সেজদা) করার বিধান সর্ম্পকে বিদ্বানগণের মাঝে মতপার্থক্য রয়েছে।শাফি‘ঈদের মতে সকল প্রকার ভুলের জন্য সিজদা্ (সিজদা/সেজদা) করা সুন্নাত।মালিকীদের মতে ভুলের কারণে সালাতে কমতি হলে সিজদা্ (সিজদা/সেজদা) করা ওয়াজিব। তবে বৃদ্ধি হলে সিজদা্ (সিজদা/সেজদা) করা ওয়াজিব নয়।হানাবেলাদের মতে ভুলের কারণে ওয়াজিব ছুটে গেলে সিজদা্ (সিজদা/সেজদা) করা ওয়াজিব। সালাতে যে সমস্ত দু‘আ বা তাসবীহ সুন্নাত তাতে ভুল হলে সিজদা্ করা ওয়াজিব নয়। অনুরূপভাবে ভুলের কারণে সালাতে কোন বৃদ্ধি হলে অথবা ইচ্ছাকৃত যে কথা বললে সালাত (সালাত/নামায/নামাজ) বাতিল হয়ে যায় এমন কোন কথা ভুলবশতঃ বলে ফেললে সিজদা্ (সিজদা/সেজদা) করা ওয়াজিব। তবে সালাতের কোন রুকন ছুটে গেলে সাহু সিজদা্ (সিজদা/সেজদা) যথেষ্ট নয় বরং ঐ রুকন আদায় করে সিজদা্ করতে হবে।হানাফীদের মতে সকল ভুলের কারণে সিজদা্ (সিজদা/সেজদা) করা ওয়াজিব।

ভুলে পাঁচ রাকআত হলে সাহ্উ সিজদার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০১৬-[৩]

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ مَسْعُودٍ: أَنَّ رَسُولَ اللّهِ ﷺ صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَه: أَزِيدَ فِي الصَّلَاةِ؟ فَقَالَ: وَمَا ذَاكَ؟ قَالُوا: صَلَّيْتَ خَمْسًا. فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَمَا سَلَّمَ. وَفِىْ رِوَايَةٍ: قَالَ: إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيْتُ فَذَكِّرُوْنِىْ وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِىْ صَلَاتِه فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ لِيُسَلِّمْ ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

(তিনি বলেন) রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত পাঁচ রাক্‘আত আদায় করে নিলেন। তাঁকে বলা হলো, সালাত কি বৃদ্ধি করা হয়েছে? তিনি (ﷺ) প্রশ্ন করলেন, কি হয়েছে? সাহাবীরা বললেন, আপনি সালাত পাঁচ রাক্‘আত আদায় করেছেন। তিনি (ﷺ) সালাম ফিরানোর পরে দুই সিজদাহ করে নিলেন। আর এক সূত্রে এ শব্দগুলোও আছে যে, তিনি (ﷺ) ইরশাদ করেছেন, আমিও একজন মানুষ। তোমাদের যেমন ভুল হয়, আমারও তেমন ভুল হয়। আমি ভুল করলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তোমাদের কেউ সালাতে সন্দেহ করলে সে যেন সঠিকটি চিন্তা-ভাবনা করে এবং সে সঠিক চিন্তার উপর সালাত পূর্ণ করে। তারপর সে যেন সালাম ফিরিয়ে দুইটো সিজদাহ করে। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৪০১, মুসলিম ৫৭২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১০১৬-[৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর সালাতে ভুল হওয়া এবং তা সংশোধনের ঘটনা এসেছে। তিনি যুহরের সালাত পাঁচ রাকআত আদায় করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সালাত কি বাড়ানো হয়েছে? তিনি জানতে চাইলেন, কী হয়েছে? তারা বললেন, আপনি পাঁচ রাকআত পড়েছেন। তখন তিনি সালাম ফিরানোর পরে দুইটি সিজদা করলেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেছেন, আমিও একজন মানুষ; তোমাদের যেমন ভুল হয়, আমারও ভুল হয়। আমি ভুল করলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। কেউ সালাতে সন্দেহ করলে সঠিকটি চিন্তা করে সেই অনুযায়ী সালাত পূর্ণ করবে, তারপর সালাম দিয়ে দুই সিজদা করবে। এই হাদিস ভুল সংশোধন, সাহাবীদের দায়িত্ব এবং সাহ্উ সিজদার গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে ভুল হলে তা সংশোধন করা দরকার।
  • ভুল দেখলে সম্মানের সঙ্গে ইমামকে স্মরণ করানো যায়।
  • সঠিকটি চিন্তা করে সালাত পূর্ণ করার নির্দেশ এসেছে।
  • সালামের পরে দুই সিজদার দৃষ্টান্ত এই হাদিসে আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন