৪/২১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৩৬-[১৪] - সিজদায়ে তিলাওয়াতের দোয়া
তিলাওয়াতের সিজদা - দ্বিতীয় অনুচ্ছেদ
সিজদায়ে তিলাওয়াতে সাওয়াব ও কবুলের দোয়া
মিশকাতুল মাসাবীহ : ১০৩৬-[১৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০৩৬-[১৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللّهُ عَنْهُمَا قَالَ: جَاءَ رَجُلٌ إِلى رَسُولِ اللّهِ ﷺ فَقَالَ: يَا رَسُولَ اللّهِ رَأَيْتُنِي اللَّيْلَةَ وَأَنَا نَائِمٌ كَأَنِّىْ أُصَلِّىْ خَلْفَ شَجَرَةٍ فَسَجَدْتُ فَسَجَدَتِ الشَّجَرَةُ لِسُجُودِىْ فَسَمِعْتُهَا تَقُولُ: اللّهُمَّ اكْتُبْ لِىْ بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّىْ بِهَا وِزْرًا وَاجْعَلْهَا لِىْ عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّىْ كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ. قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقَرَأَ النَّبِيُّ ﷺ سَجْدَةً ثُمَّ سَجَدَ فَسَمِعْتُه وَهُوَ يَقُولُ مِثْلَ مَا أَخْبَرَهُ الرَّجُلُ عَنْ قَوْلِ الشَّجَرَةِ.رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ إِلَّا أَنَّه لَمْ يَذْكُرْ وَتَقَبَّلْهَا مِنِّىْ كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ. وَقَالَ التِّرْمِذِيُّ: هذَا حَدِيثٌ غَرِيبٌ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে এস আবেদন করল, হে আল্লাহর রাসূল! আজ রাত্রে আমি আমার নিজকে স্বপ্নে দেখেছি যে, আমি একটি গাছের নিচে সালাত আদায় করছি। আমি যখন সিজদায়ে তিলাওয়াত করলাম তখন এ গাছটিও আমার সাথে সিজদায়ে তিলাওয়াত করল।আমি শুনলাম গাছটি এ দোয়া পড়ছেঃ “আল্ল-হুম্মাক্তুব্ লী বিহা-‘ইনদাকা আজ্রান ওয়াযা‘ ‘আন্নী বিহা- বেযরান, ওয়াজ্‘আল্হা-লী ‘ইন্দাকা যুখরান ওয়াতা ক্বব্বালহা- মিন্নী কামা- তাক্বব্বালতাহা- মিন ‘আব্দিকা দাঊদা” (অর্থাৎ হে আল্লাহ! এ সিজদার জন্যে তোমার কাছে আমার জন্যে সাওয়াব নির্দিষ্ট করো। এর মাধ্যমে আমার গুনাহ মাফ করে দাও। এ সিজদাকে তোমার নিকট সঞ্চিত সম্পদ বানিয়ে দাও। এ সিজদাকে এমনভাবে কবূল করো যেভাবে তুমি তোমার বান্দা দাঊদ (আঃ) থেকে কবূল করেছ।”ইবনু ‘আব্বাস বলেন, এরপর নবী (ﷺ) সিজদার আয়াত পাঠ করলেন, সিজদা দিলেন। আমি তাঁকে ঐ বাক্যগুলো বলতে শুনেছি যা ঐ লোকটি গাছটি বলেছে বলে বর্ণনা করেছেন। (তিরমিযী; ইবনু মাজাহও এ হাদীসটি বর্ণনা করেছেন কিন্তু তাঁর বর্ণনায় “ওয়াতাক্বব্বালহা- মিন্নী কামা- তাক্বব্বালতাহা- মিন ‘আব্দিকা, দাঊদ” উল্লেখ হয়নি। আর তিরমিযী বলেন, এ হাদীসটি গরীব পর্যায়ের।) [১]
[১] হাসান : আত্ তিরমিযী ৫৭৯, সহীহ আত্ তারগীব ১৪৪১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৩৬-[১৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে স্বপ্নের কথা বলেন। তিনি দেখেন, তিনি একটি গাছের নিচে সালাত পড়ছেন। তিনি সিজদায়ে তিলাওয়াত করলে গাছটিও সিজদাহ করে এবং একটি দোয়া পড়ে। দোয়ায় আল্লাহর কাছে সিজদার কারণে সাওয়াব লেখা, গুনাহ কমানো, সিজদাকে সঞ্চিত সম্পদ বানানো এবং দাঊদ আঃ-এর মতো কবুল করার আবেদন আছে। ইবনু আব্বাস রাঃ বলেন, এরপর নবী صلى الله عليه وسلم সিজদার আয়াত পড়লেন, সিজদাহ দিলেন এবং একই কথা বলতে তিনি শুনলেন। বর্ণনার শেষে তিরমিযীর মন্তব্য এসেছে যে, হাদিসটি গরীব পর্যায়ের। তাই এই দোয়া উল্লেখ করার সময় বর্ণনার অবস্থা জানা ভালো। মূল শিক্ষা হলো, সিজদায়ে তিলাওয়াতে আল্লাহর কাছে সাওয়াব, ক্ষমা ও কবুলের আশা নিয়ে দোয়া করা যায়—এই বর্ণনায় এমন ভাষা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সিজদায়ে তিলাওয়াতে সাওয়াব ও ক্ষমার দোয়া এসেছে।
- দোয়ায় সিজদাকে আল্লাহর কাছে সঞ্চিত সম্পদ করার আবেদন আছে।
- নবী صلى الله عليه وسلم সিজদার সময় একই দোয়া পড়েছেন বলে বর্ণনায় এসেছে।
- হাদিসের মান সম্পর্কে তিরমিযীর মন্তব্য জানা দরকার।
