৪/২১. অধ্যায়ঃ
তিলাওয়াতের সিজদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৩২-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৩২-[১০]
وَعنهُ: أَنَّه كَانَ رَسُولُ اللّهِ ﷺ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْانَ فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ وَسَجَدَ وَسَجَدْنَا مَعَه. رَوَاهُ أَبُو دَاوُد
উক্ত রাবী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে কুরআন মাজীদ পাঠ করতেন। যখন সিজদার আয়াতে পৌছতেন তাকবীর বলে সিজদাহ দিতেন। আমরাও তাঁর সাথে সিজদাহ করতাম। (আবূ দাঊদ) [১]
[১] মুনকার : আবূ দাঊদ ১৪১৩। কারণ এর সানাদে ‘আবদুল্লাহ বিন ‘উমার আল ‘উমরী আল মুকাব্বির একজন দুর্বল রাবী।
