৪/২১. অধ্যায়ঃ
তিলাওয়াতের সিজদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৩৩-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৩৩-[১১]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّه قَالَ: إِنَّ رَسُولَ اللّهِ ﷺ قَرَأَ عَامَ الْفَتْحِ سَجْدَةً فَسَجَدَ النَّاسُ كُلُّهُمْ مِنْهُمُ الرَّاكِبُ وَالسَّاجِدُ عَلَى الْأَرْضِ حَتَّى إِنَّ الرَّاكِبَ لَيَسْجُدُ عَلى يَدِه. رَوَاهُ أَبُو دَاوُدَ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাক্কাহ্ বিজয়ের দিন সাজদার আয়াত পাঠ করলেন। তাই (উপস্থিত) সকল সহাবায়ে কিরাম রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সঙ্গে সিজদাহ করলেন। সিজদাকারীদের কেউ তো সওয়ারীর উপর ছিলেন, আর কেউ জমিনে সিজদাকারী। আরোহীরা তাদের হাতের ওপরই সিজদাহ করলেন। (আবু দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪১১। কারণ এর সানাদে রাবী মুস্‘আব বিন সাবিত বিন ‘আবদুল্লাহ বিন যুবায়র হাদীস বর্ণনায় শিথিল হিসাবে পরিচিত।
